আজ ভারতে Realme GT और Realme GT Master Edition স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি তাদের প্রথম ল্যাপটপ হিসেবে Realme Book Slim লঞ্চ করেছে। এই লেটেস্ট ল্যাপটপটি স্লিম ও লাইট ওয়েট ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। Realme Book Slim মাত্র 14.4mm চওড়া এবং এর ওজন 1.38kg। এই ল্যাপটপে 2160 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 14 ইঞ্চির IPS ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ব্রাইটনেস 400 নিটস। রিয়েলমির এই ল্যাপটপ Intel এর 11th জেনারেশন প্রসেসরে কাজ করে। এই পোস্টে আমরা লেটেস্ট রিয়েলমি বুক স্লিমে সমস্ত ডিটেইলস সম্পর্কে আলোচনা করবো।
Realme Book Slim এর স্পেসিফিকেশন এবং ফিচার
কোম্পানি তাদের Realme Book Slim ল্যাপটপে 14-ইঞ্চির 2K Full Vision IPS ডিসপ্লে যোগ করেছে এর পীক ব্রাইটনেস 400 নিটস। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 3:2 এবং স্ক্রিন টু বডি রেশিও 90%। এই ডিসপ্লের কালার গ্যামুট 100% sRGB। কোম্পানির বক্তব্য অনুযায়ী তাদের এই লেটেস্ট ল্যাপটপটি ভারতের মার্কেটে উপস্থিত সবচেয়ে পাতলা এবং হালকা ল্যাপটপগুলির মধ্যে একটি। আগেই বলেছি এই ল্যাপটপটি 14.9 mm চওড়া এবং এর ওজন 1.38 কিলোগ্রাম।
লেটেস্ট Realme ল্যাপটপটি কোম্পানি 11th Gen Intel Core i5 এবং Core i3 চিপসেটের সঙ্গে পেশ করেছে। এই ডিভাইসে WiFi-6 টেকনোলজি রয়েছে। এতে 512GB পর্যন্ত SSD স্টোরেজ এবং 8GB র্যাম দেওয়া হয়েছে। এই ল্যাপটপে Thunderbolt পোর্ট আছে।
এই ল্যাপটপ 65W চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইস মাত্র 30 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। আরও বলা হয়েছে এই ল্যাপটপের ব্যাটারি একবার ফুল চার্জ করলে 11 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। এতে Windows 10 প্রি-ইনস্টলড পাওয়া যায়। ইউজাররা এই ল্যাপটপে Windows 11 এর ফ্রি আপডেট পাবে। এতে DTS Audio সাপোর্টেড দুটি Harman স্পীকার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ল্যাপটপের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে।
Realme Book Slim এর দাম
ভারতে Realme Book Slim এর দাম শুরু 44,999 টাকা থেকে। এটি Core i3 প্রসেসরযুক্ত মডেলের দাম। এই মডেলে 8GB RAM এবং 256GB SSD স্টোরেজ আছে। এই ডিভাইসের দ্বিতীয় মডেলে Intel Core i5 প্রসেসর, 8GB RAM এবং 512GB SSD আছে এবং এর দাম 56,999 টাকা। জানিয়ে রাখি, এই দাম আপাতত ইন্ট্রোডাক্টারি প্রাইস। পরবর্তী সময়ে উভয় ভেরিয়েন্টের দাম বেড়ে যথাক্রমে 46,999 টাকা এবং 59,999 টাকা হয়ে যাবে। আগামী 30 আগস্ট দুপুর 12টার সময় Realme Book Slim সেল করা হবে। শপিং সাইট Flipkart, realme.com এবং অথরাইজড Realme রিটেইল স্টোর থেকে এই ল্যাপটপ কেনা যাবে। কোম্পানি তাদের লেটেস্ট Realme Book Slim রিয়েল ব্লু এবং রিয়েল গ্ৰে কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











