ভারতে রিয়েলমি তাদের Realme P3 এবং P3 Ultra স্মার্টফোনের সঙ্গে নতুন TWS ইয়ারফোন লঞ্চ করেছে। এটি Realme Buds Air7 নামে পেশ করা হয়েছে। এটি গত বছর মে মাসে লঞ্চ হওয়া Buds Air6 ইয়ারফোনের আপগ্রেড ভার্সন। আগের মডেলের থেকে এই ইয়ারফোনের ডিজাইন, সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Buds Air7 ইয়ারফোনের ফিচার এবং সেল ডিটেইলস সম্পর্কে।
Realme Buds Air7 এর দাম এবং সেল
- ভারতে Realme Buds Air7 ইয়ারবাড 3,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- 24 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে ডিভাইসটি সেল করা হবে।
- TWS ইয়ারফোনটি ল্যাবেন্ডার পার্পল, মস গ্রিন, স্লেট গ্রে এবং আইভরি গোল্ড কালার অপশনে পেশ করা হয়েছে।
Realme Buds Air7 এর স্পেসিফিকেশন
- ডিজাইন: Realme Buds Air7 ইয়ারফোনটিতে ইন-ইয়ার ডিজাইন দেওয়া হয়েছে। এতে স্টেম এবং সিলিকন ইয়ার টিস্ট রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এটি IP55 রেটিং সহ পেশ করা হয়েছে।
- নয়েস ক্যানসেলেশন: এই TWS ইয়ারফোনটিতে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন (ANC) ফিচার রয়েছে, ফলে 52dB পর্যন্ত বাইরের শব্দ থেকে আটকাতে সক্ষম। কলের সময় ক্রিস্টাল ক্লিয়ার অডিও কোয়ালিটির জন্য এতে তিনটি মাইক্রোফোন দেওয়া হয়েছে।
- ড্রাইভার এবং সাউন্ড: এই অডিও ডিভাইসটি 12.4mm ড্রাইভার সহ পেশ করা হয়েছে। এতে টাইটেনিয়াম-কোটেড ডায়ফ্রাম এবং N52 ম্যাগনেট ব্যাবহার করা হয়েছে, ফলে দুর্দান্ত বেস এবং অসাধারণ সাউন্ড কোয়ালিটি উপভোগ করা যাবে। এই ইয়ারফোনটিতে 360- ডিগ্রী স্পেশিয়াল অডিও দেওয়া হয়েছে, ফলে ইমার্শিভ সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। লসলেস অডিও কোয়ালিটির জন্য ইয়ারফোনটিতে Hi-Res অডিও সার্টিফিকেশন এবং LHDC কোডেক সাপোর্ট করে।
- ব্যাটারি: Realme Buds Air7 ইয়ারফোনটিতে 480mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 52 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ইয়ারফোনটিতে 62mAh ব্যাটারি রয়েছে, ফলে ANC অফ থাকলে 13 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যেতে পারে।
- কানেক্টিভিটি: এই ইয়ারফোনটিতে Bluetooth 5.4 সাপোর্টেড Google Fast Pair এবং Swift Pair ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে এটি একইসঙ্গে দুটি ডিভাইসে কানেক্ট করা যাবে।
Realme Buds Air7 এর নতুনত্ব
Realme Buds Air6 ইয়ারফোনের তুলনায় Buds Air7 ইয়ারফোনটির ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এবার মডেলের স্টেম সিলিন্ড্রিকলের পরিবর্তে ফ্ল্যাট দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন ডিজাইনে এই ইয়ারফোনের স্টোরেজ এবং চার্জিং কেস লঞ্চ করা হয়েছে। এটি স্কয়ার শেপে রয়েছে এবং Lavender Purple ও Moss Green কালার অপশনটিতে ট্রান্সপ্যারেন্ট কভার দেওয়া হয়েছে। ANC (অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন) এর স্তর 50dB থেকে বাড়িয়ে 52dB করা হয়েছে।
নতুন ইয়ারফোনের ব্যাটারি লাইফ 40 ঘন্টা থেকে বাড়িয়ে 52 ঘন্টা করে দেওয়া হয়েছে। বিশেষত্ব হল Realme তাদের আগের মডেলের মতো নতুন Buds Air7 মডেলের ক্ষেত্রেও একই দাম রাখা হয়েছে।
