আজ টেক মঞ্চে realme তাদের নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি realme C100 5G নামে পেশ করা হয়েছে। আপাতত এই ফোনটি থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে, যা অদূর ভবিষ্যতে অন্যান্য মার্কেটেও পেশ করা হবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনে 7000mAh ব্যাটারি, 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme C100 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Smart Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, যা চোখের ক্ষতি হতে দেয় না।

realme C100 5G ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 GPU দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme C100 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
realme C100 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 19 ঘন্টার চেয়েও বেশি ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য realme C100 5G ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Google Gemini সহ বিভিন্ন AI ফিচার সাপোর্ট রয়েছে। এছাড়াও স্মুথ গেমিঙের জন্য এই ফোনে 5300mm2 Airflow VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
থাইল্যান্ডে realme C100 5G ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 6999 থাই ভাট, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 19,900 টাকার কাছাকাছি। বিদেশের বাজারে এই ফোনটি Blooming Purple এবং Sprouting Green কালার অপশনে সেল করা হবে।











