NBTC এবং Amazon প্ল্যাটফর্মে লিস্টেড হল Realme C100 5G স্মার্টফোন, 6.75-ইঞ্চির ডিসপ্লে সহ শীঘ্রই হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি Realme তাদের C-সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এই সিরিজের অধীনে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Realme C100 5G নামে পেশ করা হতে পারে এবং আমরা রিটেইল প্ল্যাটফর্মে এই ফোনটি দেখেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে Realme C100 5G ফোনটি RMX5258 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনটি বাজারে লঞ্চ করা হবে। এই লিস্টিং থেকে ফোনটির নাম এবং 5G কানেক্টিভিটি সম্পর্কে জানা গেছে।

Realme C100 5G ফোনটি ইতিমধ্যে EU সার্টিফিকেশন ক্লিয়ার করেছে। এর ফলে আভাস পাওয়া যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি একটি বা দুটি মার্কেটে সীমাবদ্ধ না রেখে একাধিক বাজারে লঞ্চ করা হবে।

শপিং সাইট আমাজনের ইটালির ওয়েবসাইটে Realme C100 5G ফোনটি লিস্টেড করায় ফোনটির শীঘ্রই লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির দাম সম্পর্কে কিছু জানা যায়নি, তবে 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও “Sprouting Green” কালার অপশন সম্পর্কে জানা গেছে।

Amazon লিস্টিং অনুযায়ী Realme C100 5G ফোনে 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে ওয়াটার ড্রপ নচ যোগ করা হবে। এই প্রাইস সেগমেন্টে অনেক ইউজার বড় ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন পছন্দ করেন। এক্ষেত্রে 6.75 ইঞ্চির স্ক্রিন ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ক্যাজুয়াল গেমিঙের জন্য যথেষ্ট হতে পারে।

এখনও পর্যন্ত এই ফোনটির ব্যাটারি, প্রসেসর এবং ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি, তবে যে হারে সার্টিফিকেশন এবং অনলাইন লিস্টিং প্রকাশ্যে এসেছে যা দেখে মনে করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই Realme C100 5G ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে Realme C100 5G ফোনটি কম দামে লঞ্চ করা হলে এবং বেসিক কানেক্টিভিটির জন্য এতে একটি ভালো চিপসেট দেওয়া হলে বাজেট 5G সেগমেন্টে এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। তবে যেসব ইউজাররা সুন্দর ডিজাইন, পাতলা বেজল, ভালো পারফরমেন্স এবং পাঞ্চ হোল ডিসপ্লের মতো বিষয়গুলিকে প্রাধান্য দেন, তাঁরা অন্য বিকল্প দেখতে পাবেন। এই ধরনের ইউজারদের জন্য realme P3 Lite, Lava Bold N1 5G, Tecno Spark Go 5G এবং iQOO Z9 Lite ফোনগুলি ভালো অপশন। তবে Realme C100 5G ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে আসায় পর‌ই ফোনটির প্রতিদ্বন্দ্বী সম্পর্কে যথাযথ আভাস পাওয়া সম্ভব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here