মিলিটারি গ্রেড বডি এবং Ai ফিচার সহ লঞ্চ হল realme C100i স্মার্টফোন, রয়েছে 7000mAh Battery

গত মাসে রিয়েলমি এশিয়ান মার্কেটে তাদের ‘সি সিরিজ’ এর realme C100 4G এবং realme C100 5G স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনে আরও একটি লো-বাজেট realme C100i স্মার্টফোন পেশ করা হয়েছে। এই 4G স্মার্টফোনটি এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। বাংলাদেশের বাজারে নতুন রিয়েলমি স্মার্টফোনে বড় 7000mAh ব্যাটারি এবং ডিউরেবল Military-Grade বডি দেওয়া হয়েছে।

realme C100i 4G স্মার্টফোনের বিশেষত্ব হল বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে শক্তিশালী 7000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী হেভি পারফরমেন্স ছাড়া নর্মাল ব্যাবহারের ক্ষেত্রে 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে একবার ফুল চার্জ করলে 21 ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে।

কোম্পানির realme C100i 4G ফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মায়নাস 20 ডিগ্রী থেকে 53 ডিগ্রী টেম্পারেচারেও কোনো সমস্যা ছাড়াই স্মার্টফোনটি কাজ করতে সক্ষম। একইভাবে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 15W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে এতে realme C100i 4G রিভার্স ওয়্যারলেস চার্জিং টেকনোলোজি রয়েছে, ফলে এর সাহায্যে অন্য স্মার্টফোন, স্মার্টওয়াচ বা ইয়ারবাড এর মতো ডিভাইস চার্জ করা যাবে।

realme C100i 4G স্মার্টফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ 2 মিটার উঁচু থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার অন্য স্মার্টফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 21 দিন পর্যন্ত 65 ডিগ্রি তাপমাত্রায় রেখে ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে। এছাড়াও এই ফোনে 14000 ড্রপ টেস্ট করা হয়েছে।

realme C100i 4G স্মার্টফোনে 720 × 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট এবং 900নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে পাণ্ডা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

realme C100i 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং realme UI সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8GHz থেকে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনে Arm Mali-G57 জিপিইউ যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য realme C100i 4G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

realme C100i 4G স্মার্টফোনটি NEXT Ai সহ লঞ্চ করা হয়েছে, এতে বেশ কিছু এআই ফিচার রয়েছে। অন্যদিকে ফোনের সাইড ফ্রেমে ডেডিকেটেড বাটন রয়েছে, এর সাহায্যে Gemini ওপেন করা যাবে। এছাড়া ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 300% Ultra Volume Mode, Wi-Fi, Bluetooth 5.2, 3.5mm হেডফোন জ্যাক এবং OTG এর মতো ফিচার যোগ করা হয়েছে।

বাংলাদেশের বাজারে realme C100i 4G স্মার্টফোনটি 4GB RAM সহ 64GB এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের দাম অফিয়াসিয়ালি ঘোষণা করা হয়নি। আগামী 7 মে থেকে ফোনটির সেল শুরু হবে এবং আমরা পোস্টের মাধ্যমে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব। জানিয়ে রাখি ফোনে LPDDR4X RAM ফিচার দেওয়া হয়েছে। বাংলাদেশে রিয়েলমি স্মার্টফোনটি Dawn Purple এবং Dusk Gray কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here