Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন Realme C100x, দাম মাত্র 14999 টাকা

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন Realme C100x, দাম মাত্র 14999 টাকা

টেক কোম্পানি রিয়েলমি ভারতের বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Realme C100x লঞ্চ করে দিয়েছে। এই 4G ফোনটি মাত্র 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। 15 হাজার টাকার চেয়ে কম দামের স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই ফোনে 8000mAh ব্যাটারি রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Realme C100x ফোনের ব্যাটারি

Realme C100x ফোনে 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 2.5 ঘন্টা স্ট্রিমিং, 3.5 ঘন্টা সোশ্যাল মিডিয়া, 2 ঘন্টা গেমিং, 2 ঘন্টা অ্যাপ্লিকেশন ব্যাবহার এবং 14 ঘন্টা স্ট্যান্ডবাই টাইমের পর‌ও 40 শতাংশ ব্যাটারি থাকবে। তবে এই তথ্য রিয়েলমি ল্যাবে করা টেস্টের ওপর ভিত্তি করে জানানো হয়েছে। বাস্তব জীবনেও এই ফোনে দারুণ ব্যাক‌আপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কোম্পানি জানিয়েছে এই ফোনে 7 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে, এমনকি অত্যন্ত গরম থেকে শুরু করে হাড় কাঁপানো শীতেও এটি মেইনটেইন থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 4 ঘন্টা টকটাইম পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

Realme C100x ফোনের স্পেসিফিকেশন

Realme C100x ফোনটি Android 16 বেস্ড realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। লো বাজেট ফোনের ক্ষেত্রে এই চিপসেট স্মুথ পারফরমেন্স দেবে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 GPU যোগ করা হয়েছে।

Realme C100x 4G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 254PPI পিক্সেল ডেনসিটি এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ArmorShell Glass প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme C100x 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত ও 75° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme C100x 4G ফোনে 360° ArmorShell প্রোটেকশন প্রোটেকশন যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও এই ফোনটির কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এমনকি ভেজা বা পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ফোনটি ব্যাবহার করা যাবে।

Realme C100x ফোনের দাম

Realme C100x 4G ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে এবং কোম্পানির পক্ষ থেকে ফোনটির দামে 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড় সহ ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 14,499 টাকা। এই ফোনটি Golden Coast এবং Deepblue Tides কালার অপশনে কেনা যাবে।