Realme আজ ভারতীয় বাজারে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি ভারতে Realme C11 নামে পেশ করা হয়েছে। এই ফোনটি 7,499 টাকা দামে লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। আকর্ষণীয় লুক ও বড় ব্যাটারীযুক্ত Realme C11 আগামী 22 জুলাই থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
লুক ও ডিজাইন
কোম্পানির নতুন Realme C11 ফোনটি স্কোয়ার ডিজাইন ক্যামেরা সেটআপের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপের মধ্যে দুটি রেয়ার ক্যামেরা লেন্স ও ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের ঠিক নিচেই রয়েছে কোম্পানির ব্র্যান্ডিং। ফোনের ফ্রন্ট প্যানেলে মিনি ড্রপ নচ দেওয়া হয়েছে। Realme C11 এর তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া বডি পার্ট আছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকে সিম স্লট আছে। একইভাবে এর নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পীকার গ্ৰিল আছে।
ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Realme C11 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ। এই ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য Realme C11 এ IMG PowerVR GE8320জিপিইউ আছে। ভারতে এই ফোনটি 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Realme C11 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আছে। এর সঙ্গেই এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme C11 এ এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Realme C11 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এতে ফেস আনলাম ফিচার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ভারতে ফোনটি Rich Green ও Rich Gray কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা আগামী 22 জুলাই থেকে 7,499 টাকা দামে সেল করা হবে।











