6000mAh ব‍্যাটারী ও 4GB RAM এর সঙ্গে লঞ্চ হল কম দামের Realme C15 Qualcomm Edition

রিয়েলমি আজ ভারতে তাদের প্রোডাক্ট লিস্টে ষRealme C15 Qualcomm Edition নামের একটি নতুন স্মার্টফোন যোগ করেছে। নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি গত আগস্ট মাসে লঞ্চ করা Realme C15 এর‌ই আরেকটি ভার্সন। আগের ফোনটি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এবারের এই নতুন Realme C15 Qualcomm Edition ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে। এই নতুন ফোনটির হাত ধরে কোম্পানির লিস্টে আরও একটি 6,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন যোগ হল।

Realme C15 Qualcomm Edition ফোনটি লুক, ডিজাইন ও স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই আগের Realme C15 এর মতো। ফোনটির এই নতুন মডেল 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 10,999 টাকা দামে Power Blue ও Power Silver কালার ভেরিয়েন্টে আজ থেকেই সেল করা হবে।

Realme C15 Qualcomm Edition 

কোম্পানির পক্ষ থেকে Realme C15 Qualcomm Edition ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লে 480 নিটস ম‍্যাক্সিমাম ব্রাইটনেস ও 600 নিটস পীক ব্রাইটনেস দিতে সক্ষম। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ।

ফোটোগ্রাফির জন্য Realme C15 Qualcomm Edition এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য Realme C15 Qualcomm Edition এ 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত আক্টাকোর প্রসেসর আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং রিভার্স চার্জিং ফিচারযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here