Home খবর শীঘ্রই আসতে চলেছে সস্তা Realme C17, Snapdragon 460 চিপসেটের সঙ্গে লিস্টেড হল গীকবেঞ্চে

শীঘ্রই আসতে চলেছে সস্তা Realme C17, Snapdragon 460 চিপসেটের সঙ্গে লিস্টেড হল গীকবেঞ্চে

কিছু দিন আগে স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme ভারতে তাদের ‘সি’ সিরিজে Realme C12 এবং Realme C15 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের এই সিরিজে Realme C17 নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। গীকবেঞ্চে এই ফোনটি তার প্রসেসরের সঙ্গে লিস্টেড করা হয়েছে, তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 8GB RAM এর সঙ্গে লঞ্চ হল OPPO A32

MySmartPrice এ গীকবেঞ্চের লিস্টিং সম্পর্কে জানা গেছে এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। যদি এই তথ্য সত্যি হয়ে থাকে তবে দীর্ঘদিন পর কোম্পানির সি সিরিজে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেট দেখা যাবে। এছাড়া এই ফোনটি গত আগস্ট মাসে NBTC তে দেখা গেছে।

লিস্টিং অনুযায়ী Realme C17 ফোনটি অ্যান্ড্রয়েড 10 ও 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হবে। এই ফোনের প্রসেসরের নামের জায়গায় bengal লেখা আছে, প্রসঙ্গত এটি স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটের কোডনেম। জানা গেছে এতে 6 জিবি র‍্যাম ও 1.8 গিগাহার্টস অক্টাকোর প্রসেসর থাকবে। এই ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 253 পয়েন্ট এবং মাল্টি কোরে 1248 পয়েন্ট পেয়েছে।

আরও পড়ুন: এখন আরও সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy A51 এবং Galaxy A71, জেনে নিন ফোনদুটির নতুন দাম

গীকবেঞ্চে এই নতুন রিয়েলমি ফোনটি RMX2101 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই শেষবার Realme C1 ফোনটিতে কোয়ালকমের অক্টাকোর স্ন‍্যাপড্রাগন 450 দেওয়া হয়েছিল।

কোম্পানির নতুন Realme C12 এবং Realme C15 ফোনদুটর সবচেয়ে বড় বিশেষত্ব এদের শক্তিশালী ব‍্যাটারী। এই দুটি ফোনেই 6,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এর মধ্যে Realme C12 এ 10 ওয়াট এবং Realme C15 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া দুটি ফোনেই রিভার্স চার্জিং ফিচার আছে।

আরও পড়ুন: Jio কে টেক্কা দিতে BSNL নিয়ে এল সস্তা প্ল‍্যান, 49 টাকায় পাওয়া যাবে 2GB ডেটা

Realme C12

কোম্পানির পক্ষ থেকে Realme C12 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি মিনিড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ এবং ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে।

Realme C15

কোম্পানির পক্ষ থেকে Realme C15 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন