Home খবর 6000mAh ব‍্যাটারীর সস্তা Realme C25s ইন্ডিয়াতে হল লঞ্চ, দাম 10,000 টাকার থেকেও কম

6000mAh ব‍্যাটারীর সস্তা Realme C25s ইন্ডিয়াতে হল লঞ্চ, দাম 10,000 টাকার থেকেও কম

Realme কয়েকদিন আগে ইন্ডিয়াতে একসাথে তিনটি নতুন মোবাইল ফোন লঞ্চ করেছিল। এই তিনটি স্মার্টফোন কোম্পানির ‘সি’ সিরিজের মধ্যে পেশ করা হয়েছিল। এই তিনটি স্মার্টফোন‌কে Realme C20, Realme C21 আর Realme C25 নামের সাথে মার্কেটে আনা হয়েছিল। আবার কোম্পানি এখন কোম্পানি চুপচাপ নিজের সি-সিরিজের মধ্যে একটি নতুন ফোন লঞ্চ করেছে। এই নতুন ফোনকে ইন্ডিয়ান মার্কেটে Realme C25s নামের সাথে পেশ করা হয়েছে। আপনাকে মনে করিয়ে দিই যে Realme C25s মালয়েশিয়া‌তে আগেই লঞ্চ করে দেওয়া হয়েছিল। এটি আগের স্মার্টফোন রিয়েলমি সি25 এর আপগ্রেডেড ভেরিয়েন্ট।

Realme C25s এর লুক এবং ডিজাইন

Realme C25s কে কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচ ডিজাইনে পেশ করা হয়েছে যার মধ্যে স্ক্রিনের তিন দিক বেজলস যুক্ত এবং নিচের দিকে অল্প চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনের ব‍্যাক সারফেস পুরো প্লেন না এখানে ব‍্যাকা লাইন দেওয়া আছে। রিয়েলমি এটিকে Geometric Art Design এর নাম দিয়েছে। প‍্যানেলের উপরের দিকে স্কোয়ার শেপে রিয়ার ক‍্যামেরা সেট‌আপ ফিট করা আছে যার মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর আর একটি ফ্ল‍্যাশ লাইট থাকছে।

ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এবং ডানদিকে প‍্যানেলে ভলিউম ও পাওয়ার বাটন আর বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। ফোনের লোয়ার প‍্যানেলে 3.5মিমি জ‍্যাকের সাথে ইউএসবি টাইপ-সি পোর্ট আর স্পিকার গ্রিল আছে।

Realme C25s এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স

যদি কথা বলা হয় ফোনের ফিচার্স এবং স্পেসিফিকেশন্সের তাহলে রিয়েলমি সি25এস এ 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে যার টিয়ার ড্রপ স্টাইল নচ দেওয়া আছে। স্ক্রিন-টু-বডি রেশিও 8.7 শতাংশ। ফোনে অক্টাকোর মিডিয়াটেক হেলিয়ো G85 প্রসেসর দেওয়া আছে। আবার ফোনে 4জিবি র‍্যামের সাথে 64জিবি স্টোরেজ আর 4জিবি র‍্যাম আর 128 জিবি স্টোরেজ আছে। আবার ফোনের রিয়ার প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে।

রিয়েলমি সি25এস এ ফোটোগ্রাফির জন্য রিয়ারে কোয়াড ক‍্যামেরা সিস্টেম আছে যা 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড হোয়াইট ক‍্যামেরা আছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিং এর জন্য AI বিউটি ফিচার্সের সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। এর সাথেই ফোনে পাওয়ার দেওয়ার জন্য 6,000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। স্মার্টফোন‌টি অ্যান্ড্রয়েড 11 বেস্ড রিয়েলমি UI 2.0 স্ক্রিনের সাথে আসবে। কানেক্টিভিটি সাপোর্টের জন্য স্মার্টফোনে 4G VoLTE, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ আর 3.5মিমি হেডফোন জ‍্যাকের মতো ফিচার্স দেওয়া থাকবে। হ‍্যান্ডসেটের বেধ 9.6 মিলিমিটার আর ওজন 209 গ্রাম।

Realme C25s এর দাম

Realme C25s কে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 4জিবি র‍্যামের সাথে 64 জিবি স্টোরেজকে ইন্ডিয়াতে 9,999 টাকা দামে পেশ করা হয়েছে। আবার 4জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কোম্পানি 10,999 টাকা রেখেছে। ফোনটি 9জুন থেকে ফ্লিপকার্ট আর কোম্পানির সাইটে সেলের জন্য উপলব্ধ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন