Home খবর তুলকালাম করতে আসছে অসাধারণ ডিজাইন এবং ফিচার যুক্ত সস্তা Realme Smartphone, জেনে নিন বিস্তারিত

তুলকালাম করতে আসছে অসাধারণ ডিজাইন এবং ফিচার যুক্ত সস্তা Realme Smartphone, জেনে নিন বিস্তারিত

Realme নিজের বাজেট C-সিরিজে ভারতীয় মার্কেটে অনেক স্মার্টফোন লঞ্চ করেছে। খবর অনুযায়ী কোম্পানি এই সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন পেশ করার প্ল্যানিং করছে। কোম্পানির আসন্ন ফোনটিকে Relame C33 নামে পেশ করা যেতে পারে। যদিও কোম্পানি অফিশিয়াল কোনো ঘোষণা করেনি। কিন্তু আশা করা যেতে পারে, যে এই ফোনটি আগস্ট 2022-এ ভারতে ডেবিউ করতে পারে। কিছু লিক রিপোর্ট অনুযায়ী Upcoming Smartphone 2022-এর ডিটেইলস প্রকাশ‍্যে এসেছে। এই আর্টিকেলে‌র মাধ্যমে জেনে নেওয়া যাক রিয়েলমি‌র আপকামিং ফোনটির সম্পর্কে বিস্তারিত।

Realme C33-এর ভারত লঞ্চ

ভারতের জনপ্রিয় টিপস্টার সুধাংশু অংভোরে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বলেছেন। তিনি নিজের টুইটার হ‍্যান্ডেলে বলেছেন, যে রিয়েলমি C33 ফোনটিকে তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা যেতে পারে। এই আর্টিকেলে Realme C33-এর লিক রিপোর্ট সম্পর্কিত তথ্য জানানো হবে।

Realme C33-এর স্পেসিফিকেশন

Appuals-এর রিপোর্ট অনুযায়ী Realme ভারতে C33 ফোনটিকে 4GB পর্যন্ত RAM মেমোরির সাথে লঞ্চ করতে পারে। এই ডিভাইসের সবথেকে ছোটো মডেলে 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে 3GB RAM দেওয়া যেতে পারে। এছাড়া ফোনটিকে 4GB RAM-এর দুটি অপশনে পেশ করা যেতে পারে। এছাড়া 4GB+64GB এবং 4GB+128GB অপশনও লঞ্চ করা যেতে পারে।

এই ডিভাইসে একটি ইউনিসক প্রসেসর দেওয়া যেতে পারে। Realme-এর এই ফোনে 10W চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনের রেয়ারে ডেপ্থ এবং ম্যাক্রো সেন্সরের সাথে 13MP-এর ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। ফোনটি আউট অফ দি বক্স Android 11 আধারিত Realme UI-এ কাজ করতে পারে।

Realme C33-এর ভারত লঞ্চ প্রাইস

লিক রিপোর্ট অনুযায়ী Realme C33-এর বেস মডেল অর্থাৎ 3GB RAM মডেলটিকে ভারতে 9,500 টাকা থেকে 10,500 টাকা দামে পেশ করা যেতে পারে। এছাড়া Realme স্মার্টফোনটিকে 3টি কালার অপশনে পেশ করা যেতে পারে, যথা- Sandy Gold, Aqua Blue এবং Night Sea।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন