Highlights
- এই ফোনটিতে Unisoc T612 SoC চিপসেট রয়েছে।
- Realme C51 ফোনটি তাইওয়ানে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনটির দাম প্রায় 10,000 টাকা।
দীর্ঘদিন ধরেই Realme C51 সম্পর্কে একাধিক লিক রিপোর্ট প্রকাশিত হচ্ছিল। অবশেষে ফোনটি টেক মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন, ফিচার এবং দাম Realme তাইওয়ানের অফিসিয়াল সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। C- সিরিজের অধীনে লঞ্চ হওয়া এই বাজেট ফোনটির ব্যাকে একটি 50MP ক্যামেরা এবং 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: গিকবেঞ্চে তালিকাভুক্ত Redmi 12 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন
Realme C51 ফোনের দাম এবং সেল
Realme C51 ফোনটি কোম্পানি Mint Green এবং Carbon Black কালার অপশনে লঞ্চ করেছে। এই ডিভাইসটির 4GB + 64GB মডেলটি প্রায় NT$3,990 (প্রায় 10,430 টাকা) দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি 25 জুলাই থেকে তাইওয়ানে সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনটির ভারত লঞ্চ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি। তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি শীঘ্রই ভারতীয় মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে।
Realme C51 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 90Hz রিফ্রেশরেট সহ একটি 6.7-ইঞ্চি (1600 x 720 পিক্সেল) H+ IPS LCD স্ক্রিন রয়েছে।
- প্রসেসর: এই ডিভাইসে Mali-G57GPU এর সাথে Unisoc T612 অক্টাকোর 12nm প্রসেসর রয়েছে।
- RAM এবং স্টোরেজ: এই হ্যান্ডসেটটিতে 4GB LPDDR4X RAM এবং 64GB স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
- ক্যামেরা: এই ফোনের ব্যাকে f/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50MP ক্যামেরা এবং ডেপথ সেন্সর সহ LED ফ্ল্যাশ রয়েছে। সেলফির জন্য এই ফোনে 2.0 অ্যাপারচার যুক্ত একটি 8MP ক্যামেরা রয়েছে। ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- OS: ডিভাইসটি Realme UI T Edition সহ Android 13 অপারেটিং সিস্টেমে রান করে।
- অন্যান্য ফিচার: এই ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 mm অডিও জ্যাক, নীচে পোর্টেড স্পিকার রয়েছে।
- কানেক্টিভিটি অপশন: এই ফোনে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.=0, GPS + GLONASS, এবং USB Type-C পোর্ট রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
