গিকবেঞ্চে তালিকাভুক্ত Redmi 12 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটির ভারতীয় মডেল 5G সাপোর্ট সহ আসতে চলেছে।
  • এই ফোনে একটি 6.7-ইঞ্চি FHD Plus ডিসপ্লে পাওয়া যাবে।
  • তালিকা অনুযায়ী এই ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে।

ভারতীয় টেক প্ল্যাটফর্মে 1 আগস্ট Redmi এর নতুন 5G ডিভাইস লঞ্চ হতে চলেছে যা Redmi 12 5G নামে মার্কেটে লঞ্চ হবে। লঞ্চের আগে এই ডিভাইসটি স্পেসিফিকেশন সহ Geekbench ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 31 জুলাই লঞ্চ হবে JioBook ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Geekbench-এ তালিকাভুক্ত Redmi 12 5G

  • Redmi-এর নতুন ডিভাইসটি মডেল নম্বর 23076RN4BI সহ ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে।
  • তালিকা অনুযায়ী ডিভাইসটি সিঙ্গেল কোরে 916 এবং মাল্টিকোরে 2106 স্কোর করেছে।
  • এই নতুন ডিভাইসটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে নির্মিত Snapdragon 4 Gen 2 প্রসেসর থাকতে পারে।
  • এই ডিভাইসটিতে 8GB RAM সাপোর্ট থাকবে।
  • তালিকা অনুযায়ী এই ডিভাইসটি লেটেস্ট Android 13 সাপোর্ট সহ লঞ্চ হবে।

Redmi 12 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি 6.7-ইঞ্চি FHD Plus IPS LCD ডিসপ্লে থাকবে। এতে পাঞ্চ হোল ডিজাইন এবং 120hz রিফ্রেশরেট দেওয়া যেতে পারে।
  • প্রসেসর: তালিকা অনুযায়ী এই ডিভাইসটি Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: তালিকা অনুযায়ী এই স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
  • ক্যামেরা: কোম্পানি নিশ্চিত করেছে যে ফোনটির ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স থাকবে। এর সাথে আরও একটি 2 মেগাপিক্সেল লেন্স এবং 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: কোম্পানি নিশ্চিত করেছে যে ডিভাইসটিতে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। যদিও এই ফোনটির ফাস্ট চার্জিং টেকনোলজি সম্পর্কে এখনও কোন তথ্য প্রকাশিত হয়নি।
  • OS: এই ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 এর উপর বেস করে চলবে।
  • অন্যান্য: এই ডিভাইসটিতে WiFi 5, Bluetooth 5.1, Dual SIM 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অনেকগুলি অপশন পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here