Highlights
- Realme তাদের C-সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে।
- এই ফোনে 33W SuperVOOC সাপোর্ট সহ একটি 5,000 mAh ব্যাটারি থাকতে পারে।
- কোম্পানি গত মাসে টেক মার্কেটে Realme C55 লঞ্চ করেছে।
Realme তাদের নতুন C-সিরিজ ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। লিক রিপোর্ট অনুযায়ী চীনা মোবাইল নির্মাতা শীঘ্রই Realme C53 লঞ্চ করতে পারে। আসলে একটি রিপোর্টে, আসন্ন ফোনের NBTC সার্টিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। ফোনটিকে মডেল নম্বর RMX3760 সহ তালিকায় দেখা গেছে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিংসহ শীঘ্রই লঞ্চ হবে POCO F5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
এর আগে একই মডেল নম্বর সহ হ্যান্ডসেটগুলি ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), ইউরোপের এনার্জি এফিসিয়েন্সি সার্টিফিকেট (EEC) এবং ইন্দোনেশিয়ার Tingkat Komponent Dalam Negeri (TKDN) সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছিল।
Realme C53 NBTC সার্টিফিকেশনের ডিটেইলস
NBTC একটি স্বাধীন রাষ্ট্রীয় এজেন্সি। এটি লাইসেন্স জারি করে এবং টেলিযোগাযোগ এবং রেডিও যোগাযোগ পরিষেবাগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইকুইপমেন্ট ব্যবহারের জন্য নিয়ম সেট করে। এছাড়াও NBTC সার্টিফিকেশন নিশ্চিত করে যে প্রোডাক্টগুলি উচ্চ মানের, কার্যকর এবং নির্ভরযোগ্য হবে। আরও পড়ুন: ব্লুটুথ কলিং ফিচারসহ লঞ্চ হল Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচ, জেনে নিন দাম এবং ফিচার
- তালিকা অনুসারে, নতুন Realme ফোনের মডেল নম্বর RMX3760 হবে এবং এটি একটি 4G স্মার্টফোন হবে।
- আগের লিক রিপোর্ট অনুযায়ী Realme RMX3760 কে Realme 11 সিরিজের অংশ হিসেবে পেশ করবে।
- FCC তালিকা আগেই নিশ্চিত করেছে যে স্মার্টফোনটি একটি 5,000mAh ব্যাটারি সাপোর্ট করবে।
- দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W SuperVOOC সাপোর্ট থাকবে।
- বর্তমানে আসন্ন Realme C53 সম্পর্কে অন্য কোন তথ্য পাওয়া যায় নি।
গত মাসে কোম্পানি ভারতে Realme C55 লঞ্চ করেছে, যেটিতে iPhone 14 Pro এর মতো একটি ‘মিনি ক্যাপসুল’ ছিল। কোম্পানি এই ফোনের প্রারম্ভিক দাম 10,999 টাকা রেখেছিল। অনুমান করা হচ্ছে যে ভারতে Realme C53 এর দাম একই রকম হবে। আরও পড়ুন: লঞ্চের আগে Geekbench এ তালিকাভুক্ত Vivo S17 Pro স্মার্টফোন, Dimensity 7200 এবং 8GB র্যাম পাওয়ারসহ শীঘ্রই লঞ্চ হবে
অন্যদিকে কোম্পানি নিশ্চিত করেছে যে তারা 10 মে চীনে Realme 11 সিরিজ লঞ্চ করবে। এই সিরিজে Realme 11, Realme 11 Pro এবং Realme11 Pro+ অন্তর্ভুক্ত করা হবে। এই স্মার্টফোনগুলি চীনে লঞ্চের পরপরই ভারতীয় গ্রাহকদের জন্য লঞ্চ করা যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
