Highlights
- এই ফোনটি আগামী মাসের মধ্যে লঞ্চ হতে পারে।
- এই ফোনটির দাম হতে পারে 15 হাজারের কাছাকাছি হতে পারে।
- C53 ফোনের অফিসিয়াল ডিটেইলস এখনও সামনে আসেনি।
Realme ভারতের মার্কেটে আরেকটি নতুন মোবাইল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন স্মার্টফোনটি ‘C’ সিরিজে যুক্ত হবে, যা Realme C53 নামে লঞ্চ হবে। যদিও কোম্পানির তরফে এখনও এই ফোনটির সম্পর্কে কোনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে MSP ওয়েবসাইটের রিপোর্টে ফোনটির ফটো সহ অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Google এর Pixel 7a স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
Realme C53 ফোনটি কবে লঞ্চ হবে?
Realme C53 একটি লো বাজেট মোবাইল ফোন হবে। এর লঞ্চ বা দাম সম্পর্কিত ডিটেইলস এখনও প্রকাশ করা হয়নি, তবে এই ফোনটি কিছু সার্টিফিকেশন পেয়েছে এবং সেই অনুযায়ী অনুমান করা হচ্ছে যে C53 স্মার্টফোনটি আগামী জুন মাসের মধ্যে মার্কেটে আসতে পারে। এই ফোনটির দাম 15 হাজার থেকে 17 হাজারের মধ্যে দেখা যাবে।
Realme C53 ফোনের স্পেসিফিকেশন
- Android 13
- Realme UI 4.0
- 33W চার্জিং
- 5,000mAh ব্যাটারি
- 6GB RAM + 128GB স্টোরেজ
লিক রিপোর্ট অনুযায়ী Realme C53 ফোনটি Android 13 OS এ লঞ্চ করা হবে যা Realme UI 4.0 এর সাথে কাজ করবে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek চিপসেট দেখা যাবে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনটি 6GB র্যাম সহ লঞ্চ করা হবে, যার সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল দুটি শক্তিশালী Realme ফোন, জেনে নিন ডিটেইলস
Realme C53 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই ফোনে FullHD+স্ক্রিন দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি বড় 5,000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme C53 স্মার্টফোনের ডিজাইন
- পাঞ্চ-হোল স্ক্রিন
- সাইড মাউন্টেড ফপশ
- USB Type-C পোর্ট
- ডুয়াল ক্যামেরা সেটআপ
লিক হওয়া ফটোতে দেখা গেছে Realme C53 ফোনে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। সেলফি ক্যামেরা যুক্ত এই হোলটি স্ক্রিনের উপরে ঠিক মাঝে অবস্থিত। ডিসপ্লের তিনটি প্রান্ত বেজেল-লেস। ফোনের ডান প্যানেলে ভলিউম রকার দেওয়া হয়েছে, যার ঠিক নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Tecno Camon 20, 20 Pro এবং 20 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Realme C53 ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যা উপরের ডানদিকে অবস্থিত। এখানে দুটি বড় রিং রয়েছে এবং সেগুলিতে ক্যামেরা সেন্সর ইনস্টল করা রয়েছে। সেটআপের পাশেই ফ্ল্যাশলাইট দেওয়া আছে।এই ফোনের নীচের প্যানেলে USB Type C পোর্ট দেওয়া হয়েছে, যার পাশে একটি স্পিকার গ্রিল রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
