Home খবর মাত্র 10,999 টাকা দামে লঞ্চ হল Realme C63 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

মাত্র 10,999 টাকা দামে লঞ্চ হল Realme C63 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

রিয়েলমি ভারতীয় বাজারে তাদের সি-সিরিজের সংখ্যা বাড়িয়ে Realme C63 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির দাম মাত্র 10,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, 8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

Realme C63 5G এর দাম এবং সেল

Realme C63 5G এর ছবি

Realme C63 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: কোম্পানির বক্তব্য অনুযায়ী তাদের এই সিরজিরে Realme C63 5G স্মার্টফোনটি প্রথম 120Hz আই কমফোর্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6.67-ইঞ্চির HD+ স্ক্রিন সহ চারটি ডায়নেমিক 50Hz, 60Hz, 90Hz এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ ইউজাররা খুব সহজে যেকোনো অপশন এবং 5G এক্সপিরিয়েন্স
করতে পারবে।

স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে Realme C63 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনটিতে 8GB ডায়নেমিক RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: Realme C63 5G স্মার্টফোনটিতে f/1.85 অ্যাপারচারযুক্ত 76° ফিল্ড অফ ভিউ এবং 5P লেন্স সহ 32MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে ফিচারের কম্বিনেশনের মাধ্যমে অসাধারণ লাইট ইনটেক সহ শার্প ও ডিটেইলড ইমেজ ক্যাপচার করা যায়। স্মার্টফোনটিতে ফটো, ভিডিও, নাইট, স্ট্রিট, প্রো, প্যানো, পোর্ট্রেট, টাইম-ল্যাপ্স, স্লো-মো, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফট এবং মুভি-ডুয়েল ভিডিওর মতো বিভিন্ন ফিচার মোড দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে 8MP সেলফি ক্যামেরা সহ AI বিউটি ফিচার যোগ করা হয়েছে।

ব্যাটারি: Realme C63 5G স্মার্টফোনটিতে 10W কুইক রিভার্স চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে । কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 40.1 ঘণ্টা পর্যন্ত কল, 17.3 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 90.1 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক, 25.4 ঘণ্টা পর্যন্ত WhatsApp ব্যবহার এবং 29 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।

অন্যান্য: Realme C63 5G ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, Bluetooth 5.3, Wi-Fi, ডুয়েল সিম 5G, 4G, অসাধারণ কানেক্টিভিটি জন্য 9 5G ব্যান্ড, সিরিকিউরিটি জন্য মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মতো বিভিন্ন ফাচার যোগ করা হয়েছে।

ওএস: Realme C63 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে।