Realme ভারতে তাদের সি-সিরিজের সস্তা realme C65 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কম দামে লঞ্চ হওয়া সবচেয়ে শক্তিশালী 5জি স্মার্টফোন। এতে কোম্পানি 5000mAh বড়ো ব্যাটারি, ডায়নেমিক RAM ফিচার সহ 12GB পাওয়ার, প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেটের মতো বিভিন্ন দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। এটি সস্তা দামের বেস্ট স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফুল ডিটেইলস সম্পর্কে।
realme C65 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: realme C65 5G ফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির বড়ো এচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 89.97% স্ক্রিন টু-বডি রেশিয়, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ সেপ্লিং এবং 500নিটস হাই ব্রাইটনেস যোগ করা হয়েছে।
প্রসেসর: কোম্পানি এই নতুন realme ফোনটিতে শক্তিশালী প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দিয়েছে। এটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টজ হাই ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে Arm Mali G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এই বাজেট রেঞ্জে এই প্রসেসর সুন্দরভাবে উপভোগ করতে পারবে।
স্টোরেজ: এই ডিভাইসটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM +128GB স্টোরেজ এবং 6GB RAM+ 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে ডায়নেমিক ফিচারের মাধ্যমে 12GB পর্যন্ত RAM ব্যবহার করা যাবে।
ক্যামেরা: realme C65 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি সহ 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
অন্যান্য: এই ফোনে এয়ার জেসচার, রেনড্রপ স্মার্ট টাচ, ডায়নেমিক বাটন, স্মার্ট কোড স্ক্যান, মিনি ক্যাপসুল 2.0, জল ও ধুল থেকে সুরক্ষার জন্য আইপী54 রেটিং যোগ করা হয়েছে।
অপারেটিং সিস্টেম: realme C65 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে।
realme C65 5G এর দাম এবং সেল
- realme C65 5G স্মাতফোনটি তিনটি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনের 4GB RAM + 64GB মডেল মাত্র 10,499 টাকা রাখা হয়েছে।
- মিড মডেল 4GB RAM +128 জিবি স্টোরেজ 11,499 টাকা রাখা হয়েছে।
- টপ মদেক 6GB RAM+ 128 জিবি স্টোরেজ 12,499 টাকায় লঞ্চ করা হয়েছে।
- ব্যাঙ্ক অফার হিসেবে ইউজাররা 1,000 টাকার ডিস্কাউন্ড পাবে।
- এই ডিভাইসটি ফিদার গ্রিন এবং গ্লোইং ব্ল্যাক এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং realme.com এ আজ বিকেল 4টে থেকে সেল করা শুরু হবে।









