Realme গতকাল ভারতে তাদের ‘সি’ সিরিজের অধীনে নতুন সস্তা স্মার্টফোন Realme C73 লঞ্চ করেছে, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজেরই Realme C71 নামের আরেকটি স্মার্টফোন ভিয়েতনামে পেশ করেছে। এই ফোনে মিলিটারি গ্রেড Shockproof বডি এবং 6,300mAh Battery রয়েছে। এই ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।
Realme C71 ফোনের দাম (গ্লোবাল)
ভিয়েতনামে Realme C71 ফোনটি 4GB RAM + 128GB Storage সহ VND 37,90,000 নামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 12,450 টাকার কাছাকাছি। ভিয়েতনামে Swan White এবং Black Night Owl কালার অপশনে ইতিমধ্যে ফোনটির সেল শুরু হয়ে গেছে। ভারতে Realme C71 ফোনটি পেশ করা হবে কি না, এই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
Realme C71 ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)
- 6.67″ 120Hz Display
- UNISOC T7250 CPU
- 6GB RAM + 128GB Storage
- 12GB Dynamic RAM
- 50MP AI Camera
- 5MP Front Camera
- 6,300mAh Battery
- 45W SUPERVOOC
ডিসপ্লে
Realme C71 ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 725nits ব্রাইটনেস ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ArmorShell গ্লাস লেয়ারিং যোগ করা হয়েছে।
পারফরমেন্স
Realme C71 ফোনটি Android 15 বেসড Realme UI 6.0 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি7250 অক্টাকোর প্রসেসর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MP1 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
Realme C71 ফোনটি 4GB এবং 6GB RAM অপশনে পেশ করা হয়েছে। এই দুটি মডেলেই 12GB Dynamic RAM টেকনোলজি রয়েছে, যার সাহায্যে ফোনটিতে 18GB RAM (6GB+12GB) পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। তবে এখনও পর্যন্ত শুধুমাত্র 4GB RAM মডেলের দামই ঘোষণা করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme C71 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
Realme C71 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
Realme C71 ফোনের ফিচার
- Realme C71 ফোনে বডি মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স বডি রয়েছে, ফলে ফোনটি পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।
- এই ফোনটি Military Standard শকপ্রুফ এবং ফোনটির চারদিকে ArmorShell Protection ব্যাবহার করা হয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
- Realme C71 ফোনে SonicWave Water Ejection ফিচার রয়েছে, ফলে ফোনে জল ঢুকে গেলেও সেটি বের করা সম্ভব।
- এই ফোনটি 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে, যার সাহায্যে ইয়ারবাড ও স্মার্টওয়াচ চার্জ করা যায়।
- ফোনটিতে NEXT Ai ফিচার যোগ করা হয়েছে, ফলে এটির ব্যাবহার আরও সহজ ও অ্যাডভান্স হয়ে ওঠে।
- বেসিক কানেক্টিভিটি অপশনের পাশাপাশি এতে NFC ফিচারও রয়েছে।
- এই ফোনটির থিকনেস মাত্র 7.79mm এবং ওজন 196 গ্রাম।
