Home খবর 6000mAh Battery সহ এই দেশে লঞ্চ হল Realme C75 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

6000mAh Battery সহ এই দেশে লঞ্চ হল Realme C75 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Realme তাদের বাজেট ক্যাটাগরির সি সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ভিয়েতনামের মার্কেটে চুপিসারে Realme C75 নামের ফোন পেশ করা হয়েছে। এই 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের বড় ব্যাটারি এবং মজবুত ডিজাইন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme C75 ফোনের দাম

কোম্পানি ভিয়েতনামে তাদের Realme C75 ফোনটি লাইটনিং গোল্ড এবং ব্ল্যাক স্টোর্ম নাইট কালার অপশনে পেশ করা হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে যেহেতু কোম্পানির সি সিরিজের ফোনগুলি লো বাজেট সেগমেন্টে পেশ করা হয় তাই মনে করা হচ্ছে এই ফোনটির দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 10 হাজার টাকার চেয়ে কম হবে।

খুব তাড়াতাড়ি Realme C75 ফোনটি অন্যান্য বাজারে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে এলেই পোস্টের মাধ্যমে পাঠকদের জানিয়ে দেওয়া হবে।

Realme C75 ফোনের ডিজাইন

Realme C75 ফোনটি একটি মজবুত স্মার্টফোন। ArmorShell Tempered Glass দিয়ে তৈরি ফোনটির স্ক্রিন এটিকে ডাম্প ও ড্রপ থেকে সুরক্ষিত রাখবে। এই ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য এতে IP69 রেটিং দেওয়া হয়েছে। ফোনটির MIL-STD-810H সার্টিফিকেশন এটিকে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্ট করে তোলে। অর্থাৎ সবদিক থেকেই ফোনটি বেশ মজবুত এবং সহজে ক্ষতিগ্রস্ত হবে না।

Realme C75 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Realme C75 ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির Full HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর

Realme C75 ফোনে Mali-G57 MC2 GPU সহ MediaTek Helio G92 Max চিপসেট যোগ করা হয়েছে। এই 4G চিপ সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং ও হালকা গেমিঙের মতো দৈনন্দিন কাজগুলি সহজেই সামলাতে পারে।

স্টোরেজ

এই ফোনে 8GB RAM + 16GB পর্যন্ত ডায়নামিক RAM রয়েছে। এতে 128GB/256GB/512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা

Realme C75 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP প্রাইমারি এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি সাধারণ থেকে বেশি ব্যাবহারে গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এই ফিচারের মাধ্যমে এই ফোনের সাহায্যে অন্য কোনো ফোন চার্জ করা যাবে।

ওএস

এই ফোনটি Android 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। এতে সহজ-সরল ও পরিষ্কার ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী এই ফোনটি কাস্টোমাইজও করতে পারবেন।

অন্যান্য ফিচার

এই ফোনে Wi-Fi 5, Bluetooth 5.1 ও 4G LTE লানেক্টিভিটি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।