6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Realme Note 70T স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

-সম্প্রতি Realme Note 70T স্মার্টফোনটির লিক প্রকাশ্যে এসেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে পোল্যান্ডের রিটেইলার ওয়েবসাইটে ফোনটির সম্পূর্ণ ডিটেইলস লিস্টেড করা হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনটির দাম জানানো হয়নি। তবে রিটেইলার ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Note 70T ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme Note 70T এর স্পেসিফিকেশন

  • UNISOC T7250 Chipset
  • 4GB RAM + 256GB Storage
  • 6.74″ HD+ 90Hz Display
  • 50MP Dual Rear Camera
  • 5MP Front Camera
  • 15W 6,000mAh Battery

প্রসেসর

Realme Note 70T স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OneUI 5.0 লিস্টেড হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

পোল্যান্ডের ওয়েবসাইটে নতুন রিয়েলমি স্মার্টফোনটি 4GB RAM সহ লিস্টেড হয়েছে। এই স্মার্টফোনটিতে ডায়নেমিক RAM ফিচার রয়েছে। তবে এখনও পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট সম্পর্কে জানানো হয়নি। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

ডিসপ্লে

Realme Note 70T স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 563 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Panda Glass MN228 প্রোটেকশন লেয়ার যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme Note 70T স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Note 70T স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 15 ওয়াট চার্জিং রয়েছে। কোম্পানির লিস্টিং অনুযায়ী একবার ফুল চার্জ করার পর 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

ভারতে Realme Note সিরিজ

রিয়েলমি ভারতের বাজারে তাদের ‘নোট সিরিজের’ অফিসিয়ালি লঞ্চ করেনি, তবে Realme Note স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চের পরই, ভারতে Realme Narzo নামে পেশ করা হবে। এই স্মার্টফোনটি সম্পূর্ণভাবে কপি করা হবে না, তবে ভারতীয় ইউজারের কথা মাথায়ে রেখে স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হবে।

যেমন গ্লোবাল বাজারের লঞ্চ হওয়া Realme Note 60x স্মার্টফোনটি ভারতে Narzo N61 নামে পেশ করা হয়েছিল। একইভাবে Note 60 স্মার্টফোনটি Narzo N63 স্মার্টফোনের রিব্র্যান্ড ভার্সন। জানিয়ে রাখি Realme Note 70T নামে পোল্যান্ডের রিটেইলার ওয়েবসাইটে লিস্টেড স্মার্টফোনটি ভারতের বাজারে realme Narzo 80 Lite 4G নামে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট Narzo স্মার্টফোন সম্পর্কে।

realme Narzo 80 Lite 4G এর দাম ও স্পেসিফিকেশন

ভারতে realme Narzo 80 Lite 4G স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 7,299 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 8,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Note 70T স্মার্টফোনের মতো UNISOC T7250 চিপসেট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 12GB Dynamic RAM ফিচার রয়েছে।

realme Narzo 80 lite 4G স্মার্টফোনটিতে Note 70T স্মার্টফোনের মতো 90 হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। realme Narzo 80 lite 5G স্মার্টফোনের 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তবে পোল্যান্ডের ওয়েবসাইটে Note 70T স্মার্টফোনটি 50MP ক্যামেরা সহ লিস্টেড হয়েছে। স্মার্টফোনদুটির সেলফি ক্যামেরা একইরকম। ভারতে স্মার্টফোনটি শক্তিশালী 6,300এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে Note 70T স্মার্টফোনটি 6,000এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছে।

realme Narzo 80 Lite 5G এর দাম এবং স্পেসিফিকেশন

ভারতের বাজারে realme Narzo 80 Lite 5G স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের 4GB RAM ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 6GB RAM মডেল 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় ভেরিয়েন্টে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali G57 MC2 GPU রয়েছে।

realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 625 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 9 5G Bands দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here