লঞ্চ হল Realme C85 Pro স্মার্টফোন, রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, 8GB RAM এবং 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে 

গতকাল কোম্পানি টিজার জারি করে জানিয়েছিল নতুন C85 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আজ কোম্পানি ভিয়েতনামে  Realme C85 5G এবং Realme C85 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। এই লো বাজেট রেঞ্জে স্মার্টফোনগুলিতে বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। Realme C85 5G স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 Pro স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার ডিটেইলস সম্পর্কে।

জানিয়ে রাখি একদিকে কোম্পানি তাদের Realme C85 স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করেছে, অন্যদিকে Realme C85 Pro স্মার্টফোনটি 4G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 685 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে।

ভিয়েতনামে নতুন Realme C85 Pro স্মার্টফোনটি 8GB RAM রয়েছে। কোম্পানির স্মার্টফোনটিতে শক্তিশালী 16GB RAM এক্সপেন্ডেবল ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 8GB ফিজিক্যাল RAM এর ব্যাবহারে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে স্মার্টফোনটিতে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ সহ মেমরি কার্ড যোগ করা হয়েছে।

Realme C85 Pro স্মার্টফোনটিতে 1080 x 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পিক ব্রাইনেস সাপোর্ট করে। Realme C85 Pro স্মার্টফোনটির থিকনেস 8.09mm এবং ওজন 205 গ্রাম।

Realme C85 Pro স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর শক্তিশালী ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে প্রায় 19 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই Realme C85 Pro স্মার্টফোনটি কোম্পানি 6 বছরের ব্যাটারি লাইফ সহ লঞ্চ করেছে।

এই Realme C85 Pro স্মার্টফোনটির শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।একইসঙ্গে স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, এর মাধ্যমে স্মার্টফোনটি থেকেই ইয়ারবাড বা স্মার্টওয়াচ চার্জ করা যায়। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Realme C85 Pro স্মার্টফোনটি IP69 Pro রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme C85 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং LED ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, একইসঙ্গে এতে  সেকেন্ডারি AI লেন্স সাপোর্ট করে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Realme C85 Pro স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ভিয়েতনামে Realme C85 Pro স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 6,490,000 VND দামে লঞ্চ করা হয়েছে, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 21,750 টাকার কাছাকাছি। একইসঙ্গে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,090,000 VND অর্থাৎ প্রায় 23,900  টাকার কাছাকাছি রাখা হয়েছে। ভিয়েতনামে এই রিয়েলমি স্মার্টফোনটি Parrot Purple এবং Peacock Green কালার অপশনে সেল করা হবে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here