Highlights
- প্রকাশ্যে এল Realme GT 5 এর দুটি টিজার।
- শীঘ্রই এই ফোনটি লঞ্চ করা হতে পারে।
- এতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর দেওয়া হতে পারে।
খুব তাড়াতাড়ি বাজারে পেশ করা হতে পারে Realme এর ফ্ল্যাগশিপ ‘GT’ সিরিজের নতুন স্মার্টফোন Realme GT 5। এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি তবে কোম্পানি এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে টিজ করেই চলেছে। নতুন টিজার থেকে এই ফোনে 1 টিবি স্টোরেজ এবং 240 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়ার কথা জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: Vivo লঞ্চ করল OLED স্ক্রিন সহ নতুন স্মার্টফোন, জেনে নিন এই নতুন ফোনের বিশেষত্ব
Realme GT 5 এর নতুন টিজার
- Realme GT 5 এর প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে দুটি টিজার সামনে এসেছে। এই টিজের থেকে ফোনের ফাস্ট চার্জিং এবং স্টোরেজ সম্পর্কে জানা গেছে।
- ইমেজে দেখ যাচ্ছে Realme GT 5 ফোনটিতে 1 টিবি বড় স্টোরেজ দেওয়ার কথা কনফার্ম করা হয়েছে।
- দ্বিতীয় পোস্টারে Realme GT 5 ফোনে 240W ফাস্ট চার্জিং সাপোর্টের কথা বলা হয়েছে।
- জানিয়ে রাখি এর আগেও একটি টিজার সামনে এসেছিল যেখানে এই ফোনে স্ন্যাপড্রাগন 8 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকতে পারে।
Realme GT 5 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Realme GT 5 ফোনে 6.74-ইঞ্চির OLED ডিসপ্লে দয়া হবে বলে জানা গেছে। এতে 1.5K রেজলিউশন এবং 144Hz রিফ্রেশরেট থাকতে পারে।
- প্রসেসর: এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে।
- স্টোরেজ: কনফার্ম জানা গেছে এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5x RAM + 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হবে।
- ক্যামেরা: এতে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের Sony IMX890 লেন্স থাকতে পারে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
- ব্যাটারি: এই ফোনটি দুটি ব্যাটারি মডেলে পেশ করা হতে পারে। ফোনটির 4600mAh ব্যাটারি মডেল 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এর 5200mAh ব্যাটারি মডেলে 150W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









