ভারতে Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে realme GT 7 Pro, আগামী মাসে হবে লঞ্চ

Qualcomm তাদের Snapdragon 8 Elite প্রসেসর পেশ করা পর থেকেই, সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলি এই চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের জন্য উঠে পরে লেগেছে। OnePlus, Xiaomi, Honor এবং iQOO এর কোম্পানিগুলি আগামী দিনে এই প্রসেসর সহ স্মার্টফোন চীনে লঞ্চ করতে চলেছে। অন্যদিকে রিয়েলমি নভেম্বর মাসে ভারতীয় বাজারে Snapdragon 8 Elite প্রসেসর সহ realme GT 7 Pro স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে।

realme GT 7 Pro এর ভারতীয় লঞ্চ

Snapdragon 8 Elite প্রসেসর সহ ভারতীয় বাজারে লঞ্চ হতে চলা প্রথম realme GT 7 Pro স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, কিন্তু আগামী নভেম্বর মাসে realme GT 7 Pro স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। আপকামিং GT 7 Pro ফোনটি রিয়েলমির এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কেমন হতে চলেছে Snapdragon 8 Elite?

Snapdragon 8 Elite 3nm ফেব্রিকেশন এবং Orion CPU architecture দিয়ে তৈরি চিপসেট। কোম্পানির পক্ষ থেকে এটিকে প্রথম SoC সহ Adreno GPU এবং Hexagon NPU রয়েছে বলে জানানো হয়েছে। এই Qualcomm প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করবে এবং 45% পর্যন্ত পারফরমেন্স বাড়িয়ে দেবে। এতে নতুন এবং অ্যাডভান্স AI ক্যাপাবিলিটি যোগ করা হয়েছে।

Snapdragon 8 Elite চিপসেট সহ স্মার্টফোনটিতে 320 মেগাপিক্সেল ক্যামেরা সহ 8K video রেকর্ডের ক্ষমতা দেওয়া হতে পারে। এই চিপসেটে 24GB LPDDR5x RAM এবং UFS 4.0 storage সাপোর্ট করতে পারে। এতে Wi-Fi 7 এবং Snapdragon X80 5G মডেম আরএফ সিস্টেম সহ নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর জন্য FastConnect 7900 এর মতো ফিচার রয়েছে।

realme GT 7 Pro স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: realme GT 7 Pro স্মার্টফোনে OLED প্যানেল দিয়ে তৈরি Samsung এর কয়ার্ড মাইক্রো কার্ভ এলটিপিও স্ক্রিন দেওয়া হবে বলে জানা গেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
  • স্টোরেজ: লিক অনুযায়ী Realme GT 7 Pro ফোনে 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে এবং টপ মডেলে 1TB স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনে LPDDR5x RAM এবং UFS 4.0 storage থাকতে পারে।
  • ওএস: realme তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে নতুন এবং অ্যাডভান্স Android 15 অপারেটিং সিস্টেম দিতে পারে বলে শোনা যাচ্ছে। এই ফোনে 3 বছরের ওএস ও সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony IMX906 মেইন সেন্সর, 50MP Sony IMX882 periscope লেন্স এবং 8MP ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 Pro ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here