Home খবর শীঘ্রই চীনে লঞ্চ হবে Realme GT 7 Pro রেসিং এডিশন, প্রকাশ্যে এল ডিটেইলস

শীঘ্রই চীনে লঞ্চ হবে Realme GT 7 Pro রেসিং এডিশন, প্রকাশ্যে এল ডিটেইলস

2024 সালের নভেম্বর মাসে Realme GT 7 Pro স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ প্রথম স্মার্টফোনের স্থান দখল করেছিল। এবার Realme এর এক অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা Chase Xu চীনে একটি নতুন পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছেন। এই ফোনটি তরুণ গেমারদের জন্য “পারফরমেন্স ফ্ল্যাগশিপ” হিসাবে ডিজাইন করা হচ্ছে। বেশ কিছু চাইনিজ ব্লগার জানিয়েছেন এই ফোনটি Realme GT 7 Pro Racing Edition নামে পেশ করা হবে। নিচে এই ফোনটির ডিটেইলস সম্পর্কে জানানো হল।

Realme GT 7 Pro Racing Edition: লঞ্চ টাইমলাইন

Realme GT 7 Pro Racing Edition ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Realme GT 7 Pro Racing Edition ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Realme GT 7 Pro Racing Edition ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটিকে CNY 3,399 অর্থাৎ প্রায় 41,000 টাকা দামের OnePlus Ace 5 Pro ফোনটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই ফোনটি ভারতে Realme GT 7 বা অন্য কোনো নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম Realme GT 6 ফোনের কাছাকাছি হলে ফোনটি 45,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।