কয়েক দিন আগে রিয়েলমি Realme GT 5G লঞ্চ করেছে। ফোনটি লঞ্চের সময়ই কোম্পানি জানিয়ে দিয়েছিল এরপর এই সিরিজে Realme GT Neo পেশ করা হবে এবং ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করবে। কিছু দিন আগে চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে ফোনটি দেখা গিয়েছিল। সাইটে রিয়েলমির একটি নতুন ফোন RMX3116 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড হয় এবং শোনা যাচ্ছে এটিই Realme GT Neo স্মার্টফোন। এছাড়া আজই আবার ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে। সবচেয়ে বড় কথা এবার ফোনটির লঞ্চ ডেট পর্যন্ত সামনে এসে গেছে।
Realme GT Neo এর লঞ্চ ডেট
বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা টুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন যেখান থেকে জানা গেছে আগামী 31 মার্চ দুপুর 12টার সময় Realme GT Neo ফোনটি লঞ্চ করা হবে। পোস্টার থেকে আরও জানা গেছে এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করবে। এছাড়া পোস্টারে ‘5G’ লেখা দেখে নিশ্চিত ভাবে বলা যায় এই ফোনটি 5জি কানেক্টিভিটি সাপোর্টেড হবে।
Realme GT Neo to be announced on March 31. Will be powered by a Dimensity 1200 processor.#Realme #RealmeGTNeo pic.twitter.com/9773rqpsir
— Mukul Sharma (@stufflistings) March 18, 2021
প্রসেসর
মিডিয়াটেক তাদের ডায়মেনসিটি 1200 চিপসেটটি গত জানুয়ারি মাসে লঞ্চ করেছে। অন্যদিকে রিয়েলমি আগেই জানিয়ে দিয়েছে এই বছর কোম্পানি মিডিয়াটেক চিপসেটযুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি।
Realme GT Neo এর স্পেসিফিকেশন
টেনার লিস্টিং অনুযায়ী Realme RMX3116 (Realme GT Neo) ফোনটিতে ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাটআউটসহ 6.55 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। টেনাতে ফোনটির ছবিও শেয়ার করা হয়, সেই ছবি থেকে জানা যায় Realme GT Neo তে একটি কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই কথা সত্যি হলে Realme GT Neo কোম্পানির প্রথম কার্ভড স্ক্রিনের স্থান দখল করে নেবে। এই ডিসপ্লেতে এমোলেড টেকনোলজি, হাই রিফ্রেশরেট ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হতে পারে।
ফোনের ব্যাক প্যানেলের ছবি থেকে জানা গেছে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। তবে এই ক্যামেরা সেটআপের সেন্সরগুলি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে 3সি সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
