কনফার্ম হল realme Narzo 100 Lite স্মার্টফোনের ভারতীয় লঞ্চ, বড় ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে এই সস্তা স্মার্টফোন

2025 সালের ডিসেম্বর মাসে রিয়েলমি তাদের ‘Narzo 90’ সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে realme Narzo 90 5G এবং Narzo 90x 5G স্মার্টফোনদুটি পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির আপকামিং Narzo 100 সিরিজের শুরু কম দামের realme Narzo 100 Lite স্মার্টফোনের মাধ্যমে হতে চলেছে।

খুব তাড়াতাড়ি ভারতের বাজারে realme Narzo 100 Lite ফোনটি লঞ্চ হতে চলেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনের মাধ্যমে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন স্মার্টফোন লঞ্চ সম্পর্কে কনফার্ম জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে এপ্রিল মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে realme Narzo 100 Lite ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে বলে জানা গেছে।

আপকামিং লো-বাজেট realme Narzo 100 Lite ফোনটি 12 হাজার টাকার রেঞ্জে লঞ্চ করা হতে পারে। শপিং সাইট আমাজন পেজে জারি হওয়া টিজারের মাধ্যমে আসন্ন ফোনের নাম এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। এই স্মার্টফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল প্লেস্ড রয়েছে। রিয়েলমি ফোনটি একটি বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি লিকের মাধ্যমে realme Narzo 100 Lite 5G ফোনটির RAM ও স্টোরেজ সহ কালার মডেল সম্পর্কে জানা গিয়েছিল। সেই লিক অনুযায়ী আপকামিং realme Narzo 100 Lite 5G ফোনটি ভারতে 4GB RAM ভেরিয়েন্ট 64GB এবং 128GB সহ তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশন পেশ করা হবে। বাজারে স্মার্টফোনটি Thunder Black এবং Frost Silver কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

আপকামিং realme Narzo 100 Lite ফোনটি গতবছর লঞ্চ হওয়া Narzo 80 Lite ফোনের সাক্সেসার হতে চলেছে। এই ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট প্রাথমিক 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আগের ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। একইসঙ্গে ফোনে 12GB Dynamic RAM টেকনোলোজি সাপোর্ট করে।

realme Narzo 100 Lite ফোনটিতে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য realme এর 5G স্মার্টফোনটিতে 15W চার্জিং এবং 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here