গত এপ্রিল মাসে realme ভারতের বাজারে 7000mAh ব্যাটারি সহ Narzo 100 Lite স্মার্টফোন লঞ্চ করেছিল। এই 5G ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছিল 13,499 টাকা। এবার এই সিরিজের অধীনে realme Narzo 100x 5G নামের একটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনে 8000mAh ব্যাটারি, 140Hz ডিসপ্লে এবং 14GB Dynamic RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme Narzo 100x ফোনের ব্যাটারি
realme Narzo 100x ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 8,000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি 3 দিন পর্যন্ত চালু থাকবে। আরও জানানো হয়েছে একবার ফুল চার্জ করার পর ফোনটিতে একটানা 12 ঘন্টা BGMI খেলা যাবে বা 26 ঘন্টা পর্যন্ত YouTube ভিডিও স্ট্রিমিং করা যাবে।
এই ফোনে বাইপাস চার্জিং ফিচার রয়েছে। এই ফিচারের দৌলতে হেভি প্রসেসিং বা গেমিঙের সময় ফোনে চার্জার কানেক্ট করা হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এর ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়। realme Narzo 100x ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
realme Narzo 100x ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য realme Narzo 100x ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 6 লক্ষ, 31 হাজার AnTuTu Score পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm Airflow Vapor চেম্বার রয়েছে।
realme Narzo 100x 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 140Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই ডিসপ্লেতে ওয়েট হ্যান্ড টাচ ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য realme Narzo 100x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এতে AI Pulse Light দেওয়া হয়েছে। এই মডিউলে 9 ধরনের কালারফুল লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
realme Narzo 100x 5G ফোনে Gemini Live সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটিতে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.8 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP রেটিং দেওয়া হয়েছে।
realme Narzo 100x ফোনের দাম
ভারতের বাজারে realme Narzo 100x 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 20,999 টাকা। এই ফোনটির 6GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই দুটি মডেল যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা দামে পেশ করা হয়েছে।
আগামী 23 জুলাই থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে realme Narzo 100x ফোনটি সেল করা হবে। এই ফোনটির দামে কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকা ডিসকাউন্ট এবং 500 টাকা কুপন দেওয়া হবে, ফলে ফোনটি 2,500 টাকা কম দামে কেনা যাবে। এই অফারে ফোনটির স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 18,499 টাকা। এই ফোনটি Flash Orange এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।
