Home খবর Realme আনছে Narzo সিরিজের স্মার্টফোন, আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 30 ও Narzo 30 Pro

Realme আনছে Narzo সিরিজের স্মার্টফোন, আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 30 ও Narzo 30 Pro

রিয়েলমি গত সেপ্টেম্বর মাসে ভারতে তাদের প্রোডাক্টের লিস্টে ‘নারজো’ সিরিজের স্মার্টফোন যোগ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে Realme Narzo 20, Realme Narzo 20 Pro ও Realne Narzo 20A নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনগুলি ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে রিয়েলমি তাদের নারজো সিরিজের আগামী জেনারেশন মার্কেটে আনার প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়া গেছে আগামী মাসে অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসে Realme Narzo 30 সিরিজ লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Redmi 9 Power, জেনে নিন দাম

এম‌এসপি ওয়েবসাইটের মাধ্যমে Realme Narzo 30 সিরিজের কথা জানা গেছে। টিপস্টার স্টাফলিস্টিঙের সহযোগিতায় এই ওয়েবসাইটে জানিয়েছে রিয়েলমি আগামী বছরের প্রথম মাসে তাদের নারজো সিরিজের নেক্সট জেনারেশন পেশ করতে চলেছে। লিকে বলা হয়েছে এই সিরিজের দুটি স্মার্টফোন Realme Narzo 30 ও Realme Narzo 30 Pro নামে পেশ করা হবে। তবে স্পষ্ট করে বলা হয়নি যে নারজো 30 সিরিজে শুধু দুটি ফোন‌ই লঞ্চ করা হবে নাকি আরও ফোন পেশ করা হবে। এই সিরিজের লঞ্চের বিষয়ে এখন কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Realme Narzo 20 সিরিজ

Realme Narzo 20 এর বেস ভেরিয়েন্ট 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 10,499 টাকা। এক‌ইভাবে ফোনটির বড় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে এবং এর দাম 11,499 টাকা। Realme Narzo 20A ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ আছে এবং ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 8,499 টাকা এবং 9,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোন Glory Silver Victory Blue কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আরও পড়ুন: চীনের কোম্পানিকে টক্কর দিতে আসছে Nokia 5.4, জেনে নিন বিশেষত্ব

এছাড়া Realme Narzo 20 Pro ফোনটিও দুটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির ছোট ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি আছে এবং বড় ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টদুটি 14,999 টাকা ও 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি White Knight ও Black Ninja কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন