Home খবর 50MP আর 6,000mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হলো লো বাজেটের Realme Narzo 50A, জেনে নিন এই ফোনের সমস্ত বৈশিষ্ট্য

50MP আর 6,000mAh ব‍্যাটারীর সাথে লঞ্চ হলো লো বাজেটের Realme Narzo 50A, জেনে নিন এই ফোনের সমস্ত বৈশিষ্ট্য

Realme Narzo 50A launched: ভারতে Realme Narzo 50A এর দাম আর স্পেসিফিকেশন্সের থেকে পর্দা উঠে গেছে। কোম্পানি আজকে এই ফোনটিকে অফিসিয়ালি আধিকারিক ভাবে ভারতে লঞ্চ করে দিয়েছে। নারজো 50 সিরিজের মধ্যে দুটি ফোন Narzo 50A আর Narzo 50i কে বাজেট ক‍্যাটাগোরিতে লঞ্চ করেছে। Realme Narzo 50A এর বিশেষ স্পেসিফিকেশন্সের কথা বললে এতে 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে, MediaTek Helio G88 চিপসেট, 50MP AI ট্রিপল ক‍্যামেরা আর 18W ফাস্ট-চার্জিং সাপোর্টের 6,000mAh এর বড়ো ব‍্যাটারী আছে। আসুন আগে আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে Narzo 50A ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন্স আর দাম সম্পর্কে জানাই।

Realme 50A এর ডিজাইন

Realme Narzo 50A তে ভার্টিকাল স্ট্রাইপ সহ ডুয়াল-টোন ডিজাইন আছে। আবার পিছনে‌র দিকে বড়ো ক‍্যামেরা ট্রিপল সেন্সর সহ রয়েছে। আকর্ষণীয় কথা হলো যে ফোনের রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে। আবার পাওয়ার আর ভলিউম বাটন রাইট সাইডে দেওয়া আছে। এর সাথেই নীচের দিকে 3.5 মিমি অডিও জ‍্যাক, স্পীকার গ্রিল এবং ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া আছে। ফ্রন্টে সেল্ফি স্ন‍্যাপার আর ন‍্যারো বেজলসের জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া আছে।

Realme Narzo 50A specifications

Realme Narzo 50A তে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মধ্যে 720 × 1600 পিক্সেল রেজল্যুশন, 88.70 পিক্সেল রেজল্যুশন আর 570nits ব্রাইটনেস আছে। এর সাথেই ফোনে MediaTek Helio G85 SoC আছে যা মালি-G52 GPU যুক্ত। এছাড়া ফোনে 4GB LPDDR4X র‍্যাম আর 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে আরো বাড়ানো যাবে।

ফোনটি অ্যান্ডয়েড 11 কে Realme UI 2.0 কাস্টম স্কিনের সাথে বুট করে এবং 18W ফাস্ট-চার্জিং সাপোর্টের সাথে 6,000mAh ব‍্যাটারী যুক্ত যা রিভার্স চার্জিং‌ও সাপোর্ট করে। আবার এই ফোনটির ডায়মেনশান হলো 164.5×74.9×9.5 মিলিমিটার আর ওজন 207 গ্রাম।

ক‍্যামেরা‌র কথা বললে Realme Narzo 50A তে পিডিএএফ আর 10X ডিজিটাল জুম সহ 50 (f/1.8 অ্যাপার্চার) প্রাইমারি সেন্সর, 2MP (f/2.4 অ্যাপার্চার) ম‍্যাক্রো লেন্স এবং 2MP (f/2.4 অ্যাপার্চার) B&W প্রোট্রেট লেন্স আছে। আবার রেয়ার ক‍্যামেরায় 50MP, প‍্যানোরমিক ভিউ, প্রোট্রেট, টাইম-ল‍্যাপ্স, স্লো-মো এবং এক্সপার্ট মোডের মতো সুবিধা‌ও সাপোর্ট করে। সেল্ফি আর ভিডিও চ‍্যাটের জন্য ফ্রন্টে 8MP যুক্ত স্ন‍্যাপার আর রেয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। কানেক্টিভিটি ফিচারে চার্জিং আর ডেটা ট্রান্সফার করার জন্য 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 বি/জি/এন, ব্লুটুথ 5.0, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট আছে।

Realme Narzo 50A price

Realme Narzo 50A এর 4GB + 64GB মডেলের দাম 11,499 টাকা এবং 4GB + 128GB স্টোরেজ ভার্সনে‌র দাম 12,499 টাকা। এই ফোনটি 7 অক্টোবর থেকে ফ্লিপকার্টে হতে চলা বিগ বিলিয়ন ডেজ 2021 সেলে কেনার জন্য উপলব্ধ হবে। এছাড়া ফোনটিকে কোম্পানির অফিসিয়াল সাইট এবং অফলাইন স্টোর থেকেও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন