Realme Narzo 50A এবং Realme Narzo 50i কে ইন্ডিয়াতে এই বছর সেপ্টেম্বর মাসে পেশ করা হয়েছিল। এই দুটি ফোনকে কোম্পানি Realme Narzo 50 series এর মধ্যে অর্থনৈতিক দাম সহ লঞ্চ করেছিল। আবার এখন আরো একটি খবর জানতে পারা গেছে যে কোম্পানি এই সিরিজে আরো একটি নতুন ফোন লঞ্চ করার জন্যে প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ফোনকিকে Realme Narzo 50A Prime নাম সহ পেশ করা হবে। এই ডিভাইসটির সাথে C-series এর নতুন ফোন Realme C35 আসার কথাও জানা গেছে। এই দুটি ফোনকে মডেল নাম্বার RMX3511 এবং RMX3516 এর সাথে পেশ করা হবে, যার মার্কেটিং নাম Realme C35 এবং Narzo 50A Prime। এই তথ্য টিপস্টার Paras Guglani (@passionategeekz) এর মাধ্যমে জানা গেছে।
টিপস্টারের শেয়ার করা ফোটো গুলি অন্য একটি Realme ফোনের দিকে ইঙ্গিত করছে, যার মডেল নাম্বার RMX3521। এখনো পর্যন্ত সেই ডিভাইসটির কোনো নাম জানা যায়নি। RMX3511 এবং RMX3516 কে আগে ইউরোশিয়ান ইকোনমিক কমিশন (EEC) এর ডাটাবেসেও দেখা গেছে, ফলে এটি নিশ্চিত হওয়া যেতে পারে যে এই দুটি ডিভাইস ইউরোপে লঞ্চ হতে পারে, কিন্তু এখনো কবে লঞ্চ সেই সম্পর্কে কিছুই জানা যায়নি।
Ohh!
There’s More! Realme C35 [RMX3511], RMX3516 Narzo 50A Prime, and New RMX3521 coming soon!
Received EEC ✅#Realme #Narzo50APrime #RealmeC35 pic.twitter.com/3GlGxL3d3K— Paras Guglani (@passionategeekz) November 18, 2021
Realme GT 2 Fold
রিয়েলমি নিজের আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোনটিকে আগামী বছরের মধ্যে লঞ্চ করবে। আশা করা হচ্ছে যে এই ফোনটিকে কোম্পানি শুরুতে প্রায় 60 হাজার টাকা দামে পেশ করতে পারে। আরো জানতে পারা গেছে যে রিয়েলমি কোম্পানি 2022 এ আরো একটি ক্যাটাগোরিতে প্রবেশ করতে পারে। Realme নিজের ফোল্ডেবেল স্মার্টফোন এবং আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা ডিভাইসটিকে টিজ করেছিল।
Realme এখনো পর্যন্ত তার প্রথম ফোল্ডেবেল স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন কন্ফর্ম করেনি। কিন্তু Realms GT 2 Fold স্মার্টফোনটির ডিজাইন লিক হয়ে গেছে। রিয়েলমির ফোল্ডেবেল স্মার্টফোনের ডিজাইন স্কেচ 91Mobiles লিক করেছে। রিয়েলমির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোনের ফোল্ড মেকানিজম Galaxy Z Fold 3 এর মতোই হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









