প্রকাশ্যে এল Realme Narzo 80 Pro ফোনের ভারতীয় কালা, স্টোরেজ এবং মডেল নাম্বার, দেখে নিন ডিটেইলস

রিয়েলমি তাদের আগের মডেল 2024 সালের মার্চ মাসে ভারতে লঞ্চ করেছিল, তাই শীঘ্রই আপকামিং Realme Narzo 80 সিরিজ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বেশ কিছু দিন আগে আমরা Narzo 80 Ultra ফোনের সম্ভাব্য ডিটেইলস শেয়ার করেছিলাম। এবার আমারা এই পোস্টের মাধ্যমে Narzo 80 Pro ফোনের কালার অপশন, স্টোরেজ ভেরিয়েন্ট এবং মডেল নাম্বার সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Narzo 80 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme Narzo 80 Pro এর মডেল নাম্বার

  • আমাদের অফলাইন রিটেইল সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme Narzo 80 Pro ফোনটি ভারতে RMX5033 মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। এটি Narzo 70 Pro ফোনের RMX3868 মডেল নাম্বার থেকে অনেকটাই আলাদা।
  • আগে আমরা Narzo 80 Ultra ফোনের মডেল নাম্বার RMX5033 হবে বলে জানিয়েছিলাম। তবে এবার আমাদের পাওয়া ডেটাবেসের স্ক্রিনশট দেখে এটি Pro এবং Ultra দুটি মডেলের জন্যই হবে বলে মনে করা হচ্ছে।
  • এখনও পর্যন্ত Realme Narzo 80 সিরিজের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা যায়নি।

Narzo 80 সিরিজের ফোনগুলির মডেল নাম্বারে অসামঞ্জস্য দেখা যাচ্ছে। এই বিষয়ে নিশ্চিত খবর পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Realme Narzo 80 Pro এর ভারতীয় ভেরিয়েন্ট

  • Realme Narzo 80 Pro ফোনের ভারতীয় ভেরিয়েন্ট উপরে দেওয়া স্ক্রিনশট অনুযায়ী Narzo 80 Pro ফোনটি 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB মেমরি ভেরিয়েন্টে সেল করা হতে পারে।
  • এই ফোনটি রেসিং গ্রীন, স্পীড সিলভার এব নাইট্রো অরেঞ্জ সহ মোট চারটি কালারে লঞ্চ করা হতে পারে।
  • একটি স্ক্রিনশটে Narzo 80 Ultra ফোনটি সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি হোয়াইট গোল্ড কালারে এবং 8GB+128GB বেস মডেল সহ পেশ করা হতে পারে।

Realme Narzo 80 Ultra ফোনের সম্ভাব্য ডিটেইলস

  • ভবিষ্যতে Realme Narzo 80 Ultra নামের স্মার্টফোন লঞ্চ করা হলে, এটি কোম্পানির Narzo সিরিজের প্রথম আলট্রা মডেল হতে চলেছে। আলট্রা নাম দেখে আভাস পাওয়া যাচ্ছে, এটি সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন হবে।
  • আমরা মনে করেছিলাম এই ফোনটি 2025 সালের জানুয়ারি মাসে পেশ করা হতে পারে। তবে কোম্পানি আরও কিছু দিন দেরি করবে বলে ধারণা করা হচ্ছে।

অন্য একটি রিপোর্ট অনুযায়ী Realme P3 Ultra ফোনটি ভারতে RMX5030 মডেল নাম্বার সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 12GB RAM ও 256GB স্টোরেজ সহ সোলো গ্রে কালারে লঞ্চ করা হতে পারে।

এছাড়া ভারতের BIS সার্টিফিকেশন সাইটে RMX5032 মডেল নাম্বার সহ একটি Realme স্মার্টফোন লিস্টেড হতে দেখা গেছে। এটি Realme P3 Pro ফোনের মডেল নাম্বার বলে মনে করা হচ্ছিল। বর্তমানে ধারণা করা হচ্ছে কোম্পানি একই সঙ্গে একাধিক নতুন ডিভাইসে কাজ করছে এবং অদূর ভবিষ্যতে এই ফোনগুলি সম্পর্কে বিশদে জানা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here