Home খবর প্রকাশ্যে এল Realme Neo7 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন, দেখে নিন TENAA লিস্টিং ডিটেইলস

প্রকাশ্যে এল Realme Neo7 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন, দেখে নিন TENAA লিস্টিং ডিটেইলস

আপকামিং Realme Neo7 ফোনটি আগের মডেল GT Neo6 ফোনের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আগামী 11 ডিসেম্বর চীনে গেমিং ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই আমরা চীনের TENAA ওয়েবসাইটে ফোনটি স্পট করেছি। এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস জানা গেছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে লাইভ ইমেজ দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা Realme Neo7 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme Neo7 এর লাইভ ইমেজ (লিক)

Realme Neo7 এর স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী Realme Neo7 ফোনটি AnTuTu তে 2.4 মিলিয়ন স্কোর পেয়েছে। এছাড়াও Genshin Impact গেমপ্লেতে Snapdragon 8 Gen 3 প্রসেসরে ভালো পারফরমেন্স পাওয়া গেছে। এই বড় কারণ হিসেবে 7700mm² VC কুলিং সিস্টেমকে মনে করা হচ্ছে। অন্যদিকে ফোনে 6GB, 8GB, 12GB এবং 16GB RAM সহ 128GB, 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

Realme Neo7 এর দাম

কোম্পানির পক্ষ থেকে চীনে Realme Neo7 ফোনের দাম CNY 2,499 টাকা থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। এটি ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 34,935 টাকা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।