Realme চীনে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Realme Neo 7x 5G নামে স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এটি বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 4 চিপসেট সহ ফোনটি লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটিতে 12জিবি RAM, 12জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM, শক্তিশালী 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Neo 7x 5G ফোনের ফিচার এবং দাম ডিটেইলস সম্পর্কে।
Realme Neo 7x 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Realme Neo 7x 5G ফোনে 6.67 ইঞ্চির AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে FHD+ (2400 x 1080p) রেজোলিউশন সাপোর্টেড 120Hz রিফ্রেশ রেট, 2,000 নিটস হাই 1,200 nits গ্লোবাল ব্রাইটনেস যোগ করা হয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো GPU রয়েছে।
স্টোরেজ: ফোনটিতে স্পীডের জন্য 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং ইন্টারনাল স্টোরেজের জন্য 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ ফিচার রয়েছে। ফোনের স্পীডের জন্য 12GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে।
ক্যামেরা: Realme Neo 7x 5G ফোনের ব্যাক প্যানেলে ফটো ও ভিডিওর জন্য 50MP (OmniVision OV50D40) রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে সেলফির জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: কোম্পানির পক্ষ থেকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 45W ওয়ার্ড চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ইউজাররা ফোনে দীর্ঘমেয়াদী ব্যাকআপ এবং দ্রুত চার্জিং ফিচার পেয়ে যাবেন।
ওএস: ফোনটিতে Android 15 এবং Realme UI 6 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.2, NFC, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার, 6050mm² VC হিট ডিসিপেনশন ইউনিট, X-এক্সিস লিনিয়র মোটার, USB-C সাপোর্ট, IP68/69 রেটিং দেওয়া হয়েছে।
ওজন এবং ডায়মেনশন: Realme Neo 7x 5G 194 ফোনে গ্রাম ওজন সহ 163.15 x 75.65 x 7.97mm হবে।
Realme Neo 7x 5G এর দাম
কোম্পানির পক্ষ থেকে Realme Neo 7x 5G ফোনটি 8GB+256GB এবং 12GB+512GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টের দামের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ফোনের দাম নিচে জানানো হল।
- 8GB+256GB: 1,299 CNY (15,600 টাকা)
- 12GB+512GB: 2,199 CNY (19,200 টাকা)
Realme Neo 7x 5G ফোনটি মেচা সিলভার এবং টাইটেনিয়াম স্টার্ম গ্রে মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।











