কনফার্ম হল Realme Neo 8 ফোনের লঞ্চ ডেট, Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 8000mAh ব্যাটারি সহ চীনে হবে লঞ্চ

Realme অবশেষে চীনে তাদের Realme Neo 8 ফোনের লঞ্চ ডেট কনফার্ম করে দিয়েছে। বিগত বেশ কিছু দিন ধরে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে টিজ করা হচ্ছে। এই ফোনটি প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে পেশ করা হবে। এই ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। নিচে এই ফোনটির লঞ্চ ডেট এবং এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

লেটেস্ট টিজার অনুযায়ী কোম্পানির হোম মার্কেট চীনে আগামী 22 জানুয়ারি Realme Neo 8 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এক‌ই সঙ্গে ফোনটির লুক‌ও প্রকাশ্যে এসেছে। নিচে দেওয়া পোস্টে ফোনটির ঝলক দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে Halo Awakening RGB লাইটিং দেওয়া হবে, এর আগে Realme GT Neo 5 ফোনেও এই লাইট দেখা গেছে।

রিপোর্ট অনুযায়ী Realme Neo 8 ফোনে 6.78-ইঞ্চির কাস্টোমাইজড AMOLED M14 ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের সবচেয়ে বড় বিশেষত্ব হবে স্ক্রিনের 6,500nits পীক ব্রাইটনেস। ফলে অসাধারণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Android 16 বেসড Realme UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

প্রসেসিঙের জন্য Realme Neo 8 ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। TENAA সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফলে ফোনটি পাওয়ার ইউজার এবং গেমিং প্রেমীদের জন্য দারুণ একটি অপশন হয়ে উঠতে পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। Realme Neo 8 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এই সেট‌আপে OIS ফিচার সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।

এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য Realme Neo 8 ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এই ফোনে আলট্রা-সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেলের মতো প্রিমিয়াম ফিচার যোগ করা হতে পারে। ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 এবং IP69 রেটিং থাকতে পারে।

যেসব ইউজাররা হাই পারফরমেন্স স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য Realme Neo 8 ফোনটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। এই ফোনটিকে সম্ভবত আপকামিং iQOO Z11 Turbo, Moto X70 Air Pro এবং বাজারে উপস্থিত OnePlus Ace 6T ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা একটি সুন্দর মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Realme Neo 8 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ফোনটি অফিসিয়ালি লঞ্চ হলে আমরা পোস্টের মাধ্যমে ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here