165Hz AMOLED ডিসপ্লে এবং 8000mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল realme Neo 8 স্মার্টফোন, জেনে নিন দাম

realme চীনে অফিসিয়ালি তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন realme Neo 8 লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি মূলত গেমিং এবং হাই-পারফরমেন্স প্রেমী ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এই ফোনে ব্রাইট AMOLED ডিসপ্লে, ফ্ল্যাগশিপ-লেভেল RAM-স্টোরেজ এবং বড় ব্যাটারির পাশাপাশি শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

realme Neo 8 ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে ট্রান্সপারেন্ট RGB ডিজাইন রয়েছে এবং ফোনটি সাইবার পার্পল, অরিজিন হোয়াইট এবং মেচা গ্ৰে কালার অপশনে পেশ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য realme Neo 8 ফোনে নতুন Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে এবং এটি PC-লেভেল হ্যান্ডহেল্ড গেমিং মোড সহ অপ্টিমাইজ করা হয়েছে। এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এর সঙ্গে 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড realme UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে।

realme Neo 8 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 1/1.56″ Sony IMX896 সেন্সর, OIS, f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং f/2.8 অ্যাপার্চারযুক্ত 50MP 3.5X JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে Sony সেন্সর, f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন, 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের দিক থেকেও realme Neo 8 ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে, যা গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার দেয়। এর ফলে ফোন হীট হয় না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে X-Axis লিনিয়ার হ্যাপ্টিক মোটর, NFC, IR ব্লাস্টার এবং Awakening Halo লাইটিং ফিচার রয়েছে। এই ফোনটির ওজন প্রায় 215 গ্ৰাম।

চীনে realme Neo 8 ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেল 2,599 ইউয়ান অর্থাৎ প্রায় 34,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ ফোনটির টপ ভেরিয়েন্ট 3,899 ইউয়ান অর্থাৎ প্রায় 51,000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি গ্লোবাল বাজার বা ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

অসাধারণ ক্যামেরা, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং বড় ব্যাটারির দৌলতে Realme Neo 8 ফোনটি বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। এই ফোনটিকে Moto X70 Air Pro এবং OnePlus Ace 6T ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা চীনে আছেন এবং একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here