গত বছর রিয়েলমি তাদের ‘নোট’ সিরিজের অধীনে realme Note 70 এবং Note 70T স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন হিসাবে Realme Note 80 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি Note 70 ফোনটির সাক্সেসার হিসাবে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে গ্লোবাল সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে।
মালয়েশিয়ার SIRIM ওয়েবসাইটের পাশাপাশি গ্লোবাল EEC এবং TKDN সার্টিফিকেশন সাইটে realme Note 80 ফোনটি দেখা গেছে। এই তিনটি প্ল্যাটফর্মেই ফোনটি RMX5388 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এইসব সাইটে ফোনটির ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লিস্টিং প্রকাশ্যে আসায় স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই realme Note 80 ফোনটি লঞ্চ করা হবে।
জানিয়ে রাখি রিয়েলমি ভারতের বাজারে তাদের নোট সিরিজের স্মার্টফোন লঞ্চ করে না। গত বছর গ্লোবাল মার্কেটে পেশ করা realme Note 70 ফোনটি ভারতে Narzo 80 Lite নামে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং realme Note 80 ফোনটিও ভারতে নারজো সিরিজের অধীনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি একটি 4G স্মার্টফোন হতে পারে।
realme Note 70 ফোনটিতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 প্রসেসর যোগ করা হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G57 MP1 GPU রয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনটি 6GB RAM Expansion টেকনোলজি সাপোর্ট করে। এর ফলে ফিজিক্যাল ও ভার্চুয়াল RAM সহ এই ফোনে মোট 10GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
realme Note 70 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। TFT LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিঙের পাশাপাশি Armor Shell প্রোটেকশন রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme Note 70 ফোনে 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল ব্যান্ড Wi-Fi 5 ও Bluetooth 5.2 এর সঙ্গে OTG এবং 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে মিলিটারি গ্ৰেড শকপ্রুফ বডি দেওয়া হয়েছে য়










