আগামী কয়েক সপ্তাহের মধ্যে Realme ভারতে তাদের P2 সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই সিরিজের অধীনে দেশের বাজারে Realme P2 এবং Realme P2 Pro ফোন পেশ করা হতে পারে। এর মধ্যে Pro মডেলটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সাইটে দেখা গেছে। ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি বাজারে পেশ করা হবে। নিচে এই ফোনের লিস্টিং ও অন্যান্য তথ্য সম্পর্কে আলোচনা করা হল।
Realme P2 Pro ফোনের BIS লিস্টিং
- এই আপকামিং Realme ফোনটি RMX3987 মডেল নাম্বার সহ BIS সাইটে দেখা গেছে। এটিকে Realme P2 Pro স্মার্টফোন বলে মনে করা হচ্ছে।
- BIS সাইট থেকে এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি।
- BIS সাইটে এই মডেলটি দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে।
Realme P2 Pro ফোনের সম্ভাব্য ডিটেইলস
- আমরা এই মাসের শুরুতেই Realme P2 Pro ফোনের এক্সক্লুসিভ রিপোর্ট শেয়ার করেছিলাম।
- আপকামিং Realme P2 Pro ফোনের চারটি স্টোরেজ মডেল লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 12GB+512GB মডেলে সেল করা হবে বলে মনে করা হচ্ছে।
- আমরা রিপোর্টে আরও জানিয়েছিলাম Realme P2 Pro ফোনটি চ্যামেলিয়ন গ্রীন এবং ঈগল গ্রে কালারে পেশ করা হবে।
- এই ফোনটি ভারতের বাজারে প্রায় 20,000 টাকা রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Realme P1 Pro ফোনের স্পেসিফিকেশন
Realme P2 Pro ফোনটি Realme P1 Pro ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হতে পারে। তাই নিচে এই ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হল।
- ডিসপ্লে: Realme P1 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির FHD+ Curved Vision OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 950 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া চোখের সিরক্সার জন্য এই স্ক্রিনে TÜV Rheinland প্রোটেকশন রয়েছে।
- প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে হীটিং প্রবলেম থেকে বাঁচার জন্য এই ফোনে 3ডি ভিসি কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
- স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। বাজারে এই ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB মেমরি সহ দুটি মডেল লঞ্চ করা হয়েছে। এছাড়া ডায়নামিক RAM ফিচার ব্যাবহার করে এই ফোনে এক্সট্রা 8GB RAM যোগ করা যায়। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
- ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 8 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে 2.4 থেকে 5GHz ওয়াইফাই, ব্লুটুথ 5.2, আইপি65 রেটিং, রেইন ওয়াটার টাচ ফিচার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হাই রেস ডুয়েল স্পিকার, 9 5G ব্যান্ডের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
- ওএস: Realme P1 Pro 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 3 বছর সিকিউরিটি আপডেট এবং 2 বছর ওএস আপডেট দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
