Home খবর মাত্র 14,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ Realme P3 5G স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা

মাত্র 14,999 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ Realme P3 5G স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা

Realme ভারতের বাজারে তাদের ‘P’ সিরিজের পরিধি বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই শক্তিশালী ব্যাটারি এবং দারুণ ক্যামেরা সহ ফোনটি Realme P3 5G নামে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতের প্রথম Snapdragon 6 Gen 4 SoC সহ স্মার্টফোনের খেতাব পেয়েছে। এই ফোনে 8GB RAM রয়েছে। এতে 6050mm² এয়ারোস্পেস গ্রেড কুলিং সিস্টেম রয়েছে, ফলে এতে 90fps রেটে BGMI খেলা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme P3 5G ফোনের দাম এবং অফার

ভেরিয়েন্ট দাম অফার অফার প্রাইস
6GB + 128GB 16,999 টাকা 2,000 টাকা Bank Offer 14,999 টাকা
8GB + 128GB 17,999 টাকা 2,000 টাকা Bank Offer 15,999 টাকা
8GB + 256GB 19,999 টাকা 2,000 টাকা Bank Offer 17,999 টাকা

 

Realme P3 ফোনের গেমিং ও কানেক্টিভিটি ফিচার

এই ফোনে GT Boost ফিচার রয়েছে, এটি AI পাওয়ার্ড এনহ্যান্সমেন্ট দিতে সক্ষম। এর সাহায্যে AI Motion Control এবং AI Ultra Touch Control পাওয়া যায়। এই ফিচার গেমিং এবং ইউজার এক্সপেরিয়েন্স আরও বাড়িয়ে তোলে। AI Motion Control ফিচার স্ক্রিনে আরও ভালো অ্যাকিউরেট মুভমেন্ট করতে পারে এবং AI Ultra Touch Control টাচ রেসপন্স ভালো করে স্মুথ ও আরও ভালো রেসপন্সিভ এক্সপেরিয়েন্স দিতে পারে।

এই ফোনে Antenna Array Matrix 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে, এর ফলে যে কোনো কঠিন পরিস্থিতিতে ফোনের কানেক্টিভিটি 30% পর্যন্ত বেশি ভালো কাজ করে। এর ফলে মেট্রো, আন্ডারগ্রাউন্ড পার্কিং বা অন্য কোনো কমজোর নেটওয়ার্ক এরিয়াতে স্টেবল ও স্ট্রং নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায়।

realme P3 5G ফোনের ডিজাইন

realme P3 ফোনে ইউনিক Mecha ডিজাইন এবং তিনটি কালার স্কিম সহ পেশ করা হয়েছে। ফলে এই ফোনে দিউচারিস্টিক এবং প্রিমিয়াম লুক পাওয়া যায়। ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। ফোনটির ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

Realme P3 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2400 ×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 2000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6 Gen 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 810 GPU রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 6GB / 8GB LPDDR4X RAM এবং 128GB / 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি এবং 2MP পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি Android 15 বেসড realme UI 6.0 সহ পেশ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এই ফোনে USB Type-C অডিও এবং স্টেরিও স্পীকার যোগ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 163.15×75.65×7.97mm এবং ওজন 194 গ্রাম। কানেক্টিভিটির জন্য এতে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6 (2.4GHz + 5GHz), Bluetooth 5.2, Beidou/GPS/GLONASS/Galileo/QZSS, NFC, USB Type-C পোর্ট রয়েছে।