Realme P3 Lite 5G ফোনের দাম বাড়ল 1,000 টাকা, জেনে নিন নতুন দাম

চাইনিজ টেক কোম্পানি realme ভারতে তাদের সস্তা 5G স্মার্টফোন Realme P3 Lite 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে মেমরি, চিপসেট ও স্মার্টফোন কম্পোনেন্টের ক্রমবর্ধমান দামকে এর পেছনে মূল কারণ বলে জানানো হয়েছে। 2026 সালের 17 মার্চ থেকে এই নতুন দাম জারি করা হয়েছে এবং রিটেইল স্টোরগুলিতে আপডেট করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P3 Lite 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme P3 Lite 5G ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্ট 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে দাম বেড়ে 12,999 টাকা হয়ে গেছে। অন্যদিকে 6GB + 128GB স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা থেকে বাড়িয়ে 13,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে উভয় ভেরিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই মূল্যবৃদ্ধির কারণ হিসাবে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোন তৈরির খরচকে দায়ী করা হয়েছে। realme এর বক্তব্য অনুযায়ী ক্রমাগত মেমরি, চিপসেট এবং সম্পূর্ণ স্মার্টফোনের ইকোসিস্টেমের দাম বৃদ্ধি পাচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফোনের দাম বাড়ানো হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেমিকন্ডাক্টার এবং অন্যান্য কম্পোনেন্টের দামের প্রভাব বাজেট রেঞ্জ স্মার্টফোনের ওপর দেখা যাচ্ছে। এমন পরিস্থিতে কোম্পানি তাদের ফোনের দাম বাড়িয়ে চলেছে।

Realme P3 Lite ফোনে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছ। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির অত্যন্ত পাতলা এবং হালকা ডিজাইন সহ থিকনেস মাত্র 7.94mm এবং ওজন 197 গ্রাম। এই স্মার্টফোনটির এত বড় ব্যাটারি থাকাকালীন এটি স্লিম এবং আকর্ষণীয় দেখাচ্ছে।

প্রসেসিঙের জন্য Realme P3 Lite 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে। এই স্মার্টফোনটি Android 15 এবং Realme UI 6 সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme P3 Lite ফোনের রেয়ার প্যানেলে 32MP সিঙ্গেল ক্যামেরা রয়েছে, একইভাবে ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। এই ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্স IP64 রেটিং, মিলিটারি গ্রেড MIL-STD 810H সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth 5.3 এবং ডুয়েল ব্যান্ড WiFi মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

Realme P3 Lite 5G ফোনটির দাম বাড়ানোর পর, 5G সেগমেন্টে ফোনটি কিছুটা অতিরিক্ত খরচ করতে হবে। তবে ফোনটির ফিচার এবং বড় ব্যাটারির দিক দিয়ে এটি একটি ভালো অপশন। এছাড়া যারা অন্যান্য অপশন খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত Redmi Note 14 SE, realme 15 Lite এবং Lava Play Ultra ফোনগুলি দেখতে পারেন। এই বাজেট রেঞ্জে ফোনগুলি দারুণ অপশন হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here