Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme P4 Lite 5G স্মার্টফোন, Flipkart-এ লাইভ হল মাইক্রোসাইট, টিজ হল ডিজাইন

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme P4 Lite 5G স্মার্টফোন, Flipkart-এ লাইভ হল মাইক্রোসাইট, টিজ হল ডিজাইন

গত মাসে Realme ভারতের বাজারে তাদের P-সিরিজের নতুন Realme P4 Lite 4G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি এই ফোনের নতুন 5G ভেরিয়েন্ট Realme P4 Lite 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তাই শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4 Lite 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

মাইক্রোসাইটের মাধ্যমে এখনও পর্যন্ত ফোনের নাম জানানো হয়নি, তবে URL এর মাধ্যমে জানা গেছে এটি Realme P4 Lite 5G নানে পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে ফোনের ডিজাইন শেয়ার করা হয়েছে। টিজারের মাধ্যমে দেখানো হয়েছে ফোনটির ব্যাক প্যানেলে তিনটি আলাদা-আলাদা কাটআউট দেখা যাচ্ছে। এটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ হবে বলে মনে করা হচ্ছে।

Realme P4 Lite 5G ফোনটির ক্যামেরা মডিউলের পাশে আরও একটি কাটআউট রয়েছে, এতে LED ফ্ল্যাশ থাকবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট, প্রসেসর, ক্যামেরা স্পেসিফিকেশন বা দাম এর মতো তথ্য সম্পর্কে জানানো হয়নি।

আপকামিং Realme P4 Lite 5G ফোনটি গত মাসে লঞ্চ হওয়া Realme P4 Lite ফোনের 5G ভার্সন হবে। গতমাসের 24 ফেব্রুয়ারি ভারতে ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির প্রাথমিক দাম 9,999 টাকা রাখা হয়েছিল। এটি 4GB RAM এবং 64GB স্টোরেজ ভবেরিয়েন্টের দাম। ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি Beach Gold, Obsidian Black এবং Sea Blue কালার অপশনে সেল করা হবে।

Realme P4 Lite ফোনটিতে 720×1600 পিক্সেল রেজোলিউশন 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 563 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 12nm ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13-মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা এবং 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 15W ওয়ার্ড চার্জিং সাপোর্টেড 6,300mAh ব্যাটারি রয়েছে।

Realme P4 Lite 5G ফোনটির 5G সাপোর্ট ছাড়াও আর কোনো আপগ্রেড দেওয়া হয় কি না তা ভবিষ্যতে বোঝা যাবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাজেট সেগমেন্টে 5G ফোনের চাহিদা বেড়েই চলেছে। যারা সস্তায় 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Realme P4 Lite 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।