Home খবর 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme P4R 5G স্মার্টফোন, রয়েছে 50MP ডুয়েল ক্যামেরা

8000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme P4R 5G স্মার্টফোন, রয়েছে 50MP ডুয়েল ক্যামেরা

Realme ভারতের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন Realme P4R 5G লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 8,000mAh Titan ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন এই ফোনটি তাদের বেশ পছন্দ হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme P4R 5G ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে ভারতে Realme P4R 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে এই ফোনটির 6GB + 128GB মডেল 20,999 টাকা এবং 6GB + 256GB টপ মডেল 22,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Titanium Glare, Silver Glare এবং Lavender Glare কালার অপশনে সেল করা হবে।

 

আগামী 17 জুন, 2026 থেকে শপিং সাইট Flipkart এবং realme.com এর মাধ্যমে realme P4R 5G ফোনটি সেল করা হবে। লঞ্চ অফারে এই ফোনের দামে 2,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3 মাসের নো কস্ট ইএম‌আই অপশন পাওয়া যাবে।

Realme P4R 5G ফোনের স্পেসিফিকেশন

Realme P4R 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1,200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে সানলাইট ডিসপ্লে টেকনোলজি যোগ করা হয়েছে, এর ফলে কড়া রোদের মধ্যেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

 

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাক‌আপের জন্য Realme P4R 5G ফোনে 8,000mAh Titan ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। 7 বছর পর‌ও এই ফোনে 80 শতাংশ ব্যাটারি হেল্থ বজায় থাকবে বলে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে ফুল চার্জ করার পর এই ফোনে 12 ঘন্টা পর্যন্ত BGMI খেলা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

Realme P4R 5G ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A76 পারফরমেন্স কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি Cortex-A55 এফিসিয়েন্সি কোর রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme P4R 5G ফোনে 50MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Realme P4R 5G ফোনে LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 14GB পর্যন্ত Dynamic RAM যোগ করা হয়েছে, ফলে মাল্টি টাস্কিং আরও সুন্দর হয়ে উঠবে।

কোম্পানি Realme P4R 5G ফোনে তাদের NEXT AI ফিচার যোগ করেছে। AI ইমেজ এডিটিঙের জন্য এতে AI পোর্ট্রেট গ্লো, AI ইরেজার 2.0, AI আল্ট্রা ক্লিয়ারিটি এবং AI আনব্লারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এছাড়াও প্রোডাক্টিভিটির জন্য টেক্সট স্ক্যানার, AI অ্যাসিস্ট্যান্ট ফর নোটস এবং Google Gemini ইন্টিগ্রেশন সাপোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে AI অ্যান্টি-থেফ্ট এবং Google Remotely লক যোগ করা হয়েছে।

এছাড়াও Realme P4R 5G ফোনে সুপার লিনিয়ার স্পিকার, IP65 রেটিং এবং Realme UI 7.0 বেস্ড সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Realme P4R 5G ফোনটি কিনতে পারেন। Oppo, Vivo, Motorola এবং Tecno ব্র্যান্ডের বাজারে উপস্থিত 23,000 টাকা রেঞ্জের ফোনগুলি এই ফোনটির বিকল্প হয়ে উঠতে পারে। তবে 8000mAh ব্যাটারির দৌলতে রিয়েলমি ফোনটি এগিয়ে থাকতে পারে।