আজ ভারতের বাজারে রিয়েলমি তাদের নতুন realme P4s Lite স্মার্টফোন লঞ্চ করেছে। এই realme P4s Lite ফোনটি সিরিজের নবম স্মার্টফোনের হিসাবে বাজারে আনা হয়েছে। এই সিরিজের অধীনে realme P4, P4s, P4R, P4x, P4 Lite, P4 Power এবং P4 Pro 5G সহ realme P4 Lite 4G স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন realme P4s Lite 4G Smartphone এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
realme P4s Lite 4G ফোনের দাম
realme P4s Lite 4G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 64GB Storage অপশনের দাম 16,499 টাকা এবং টপ ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage অপশনের দাম 18,499 টাকা রাখা হয়েছে। ভারতের বাজারে রিয়েলমি ফোনটি Moonlight Silver এবং Nebula Black কালার অপশনে সেল করা হবে।
realme P4s Lite 4G ফোনের স্পেসিফিকেশন
realme P4s Lite 4G স্মার্টফোনটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 256PPI এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনটিকে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে Panda MN228 গ্লাস প্রোটেকশন লেয়ার যোগ করা হয়েছে।
realme P4s Lite 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড RealmeUI সহ রান করতে সক্ষম। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 জিপিইউ রয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP Wide angle রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য realme P4s Lite 4G ফোনটিতে এফ /2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme P4s Lite 4G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে ফুল চার্জে 26 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 15W চার্জিং যোগ করা হয়েছে। এছাড়া ইউজাররা রিভার্স চার্জিং ফিচার এক্সপেরিয়েন্স করতে পারবেন।
মজবুতির জন্য realme P4s Lite 4G ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড বডি সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে Water Hands Touch এবং Oil Hands Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এছাড়াও এই ফোনটি Google Gemini সাপোর্ট করে।
