Home খবর লিক হল Realme P4x 5G স্মার্টফোনের ভারতীয় দাম, থাকবে 144Hz ডিসপ্লে, Dimensity 7400 Ultra প্রসেসর এবং 7000mAh ব্যাটারি

লিক হল Realme P4x 5G স্মার্টফোনের ভারতীয় দাম, থাকবে 144Hz ডিসপ্লে, Dimensity 7400 Ultra প্রসেসর এবং 7000mAh ব্যাটারি

4 ডিসেম্বর ভারতে Realme তাদের নতুন Realme P4x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। শপিং সাইট ফ্লিপকার্ট মাইক্রো সাইটের মাধ্যমে Realme P4x 5G ফোনের ডিটেইলস সম্পর্কে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। এবার লঞ্চের আগেই টিপস্টার অভিষেক যাদব তাঁর সোশ্যাল মিডিয়া সাইট এক্সে Realme P4x ফোনের দাম সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P4x ফোনের ডিটেইলস সম্পর্কে।

নিচে দেওয়া পোস্টারে দেখানো হয়েছে আপকামিং Realme P4x 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। এই Realme P4x 5G ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা, 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,499 টাকা এবং টপ 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 19,499 টাকা হবে বলে জানানো হয়েছে। এই প্রাইসিং অনুযায়ী ফোনটি মিড-বাজেট রেঞ্জে একটি ভালো অপশন হয়ে উঠতে পারে।

Realme P4x 5G ফোনটিতে 6.72 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগেই জানানো হয়েছে ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে ব্রাইট আউটডোর ভিজিবিলিটি উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Dimensity 7400 Ultra 5G প্রসেসর দেওয়া হয়েছে। এটি সেগমেন্টের বেস্ট বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 18GB পর্যন্ত ডায়নেমিক RAM (8GB + 10GB) এবং 256GB UFS 3.1 স্টোরেজ থাকবে। আরও ভালো হিট ম্যানেজমেন্টের জন্য এতে 5300mm² ভিসি ফ্রস্টকোর কুলিং সিস্টেম ফিচার যোগ করা হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme P4x 5G ফোনটি 780,000+ AnTuTu স্কোর পেয়েছে। এতে 760ms ফাস্ট অ্যাপ লঞ্চ স্পীড পাওয়া যায় এবং YouTube ব্যাবহার করার সময় পীক টেম্পারেচার মাত্র 38°C হবে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হবে।

ফটোগ্রাফির জন্য Realme P4x 5G ফোনটিতে 50MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এটি আল্ট্রা ক্ল্যারিটি ফটো এবং 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। আকর্ষণীয় বিল্ড কোয়ালিটির জন্য ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 90FPS BGMI সাপোর্ট, দীর্ঘমেয়াদী গেমিং ব্যাটারি লাইফ, 25.5 ঘন্টা INS টাইম, 20.6 ঘন্টা YouTube ওয়াচ টাইম এবং 82dB লাউড স্পিকার আউটপুট ফিচার সহ সেগমেন্টের ‘কিং’ হয়ে উঠবে। ভারতের বাজারে ফোনটি Green, Silver এবং Pink কালার অপশনে সেল করা হবে।

যারা কম দামে ফোনে গেমিং, ফাস্ট পারফরমেন্স, দুর্দান্ত ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Realme P4x 5G ফোনটি ভালো অপশন হবে। এই ফোনটি Redmi Note 14 5G, Poco X7 এবং Lava Agni 3 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Realme এর পক্ষ থেকে পাওয়া আপকামিং ফোনের ফিচার অনুযায়ী এটি অন্যান্য ফোনগুলির থেকে কিছুটা এগিয়ে থাকতে পারে।

যারা 20,000 টাকার মধ্যে এমন একটি 5G স্মার্টফোন খুঁজছেন, যা শক্তিশালী প্রসেসিং, দারুণ ডিসপ্লে, লম্বা ব্যাটারি লাইফ এবং স্মুথ গেমিং পারফরমেন্স দিতে সক্ষম, তাহলে তাদের কাছে Realme P4x 5G ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।