Highlights
- Realme Pad 2 ট্যাবটি 11.5 ইঞ্চি 2k ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে।
- এতে ডুয়াল টোন ডিজাইন রয়েছে।
- এই ডিভাইসটিতে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স রয়েছে।
ভারতে Realme তাদের ট্যাবলেট রেঞ্জ প্রসারিত করে Realme Realme Pad 2 টি লঞ্চ করেছে। এর শক্তিশালী ফিচারগুলো ইউজারদের জন্য অত্যন্ত উপযোগী।এই ডিভাইসটিতে 11.5 ইঞ্চি 2k ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, 8GB র্যাম এবং আরও অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। এই পোস্টে আপনাদের এই ট্যাবের দাম এবং ফিচার সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ মাত্র 9999 টাকা দামে লঞ্চ হল Realme C53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
Realme Pad 2 ট্যাবের দাম
কোম্পানি এই ট্যাবলেটটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। যার মধ্যে ইউজাররা 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন পাবেন। এই ট্যাবলেটটির বেস মডেলটি 19,999 টাকা দামে লঞ্চ হয়েছে। সবথেকে বড় ভেরিয়েন্টটি 22,999 টাকা দামে লঞ্চ হয়েছে। 1 আগস্ট থেকে Flipkart এবং Realme ওয়েবসাইটে এই ডিভাইসটির সেল শুরু হবে।
Realme Pad 2 ট্যাবের ডিজাইন
Realme Pad 2 ট্যাবলেটটি 11.5 ইঞ্চি বড় ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। ইউজাররা এই ট্যাবের ব্যাক প্যানেলে ডুয়াল টোন ডিজাইন দেখতে পাবে। এই ট্যাবে একটি সার্কেল ক্যামেরা মডিউল রয়েছে। যার মধ্যে ক্যামেরা এবং ফ্ল্যাশও রয়েছে। কোম্পানি এই ডিভাইসটি সবুজ এবং ধূসর রঙের কালার অপশনে লঞ্চ করেছে। আরও পড়ুন: আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা
Realme Pad 2 ট্যাবের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই নতুন ট্যাবলেটটি 11.5-ইঞ্চি 2K ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এই ডিসপ্লেতে অ্যাডাপ্টিভ রিফ্রেশরেট রয়েছে অর্থাৎ, মোবাইল অ্যাপ্লিকেশন অনুযায়ী, রিফ্রেশরেট 40Hz, 60Hz এবং 120Hz পর্যন্ত পাওয়া যাবে। এই ট্যাবের ডিসপ্লেতে 85.2 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, যা 2000 x 1200 পিক্সেল রেজলিউশন , 450 নিটস ব্রাইটনেস, Q1 আল্ট্রাভিশন ইঞ্জিন সাপোর্ট করে।
- প্রসেসর: এই ট্যাবে হাই পারফরম্যান্সের জন্য MediaTek Helio G99 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: কোম্পানি এই ডিভাইসটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা দিয়েছে। এই ট্যাবটিতে 8GB ডাইনামিক র্যাম সাপোর্টও রয়েছে, অর্থাৎ ইউজাররা 16GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন।
- ক্যামেরা: এই ট্যাবে একটি 8-মেগাপিক্সেল AI ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: এই ডিভাইসটিতে একটি দীর্ঘস্থায়ী 8360mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- OS: এই ট্যাবলেটটি লেটেস্ট Android 13 বেসড Realme UI 4.0-এ রান করে।
- অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ট্যাবলেটটিতে ব্লুটুথ, ওয়াইফাই সহ আরও অনেক ফিচার রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
