Home খবর মাত্র 13,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ হলো Realme Pad, অসাধারণ পারফরম্যান্সের সাথে পাওয়া যাবে শক্তিশালী ব‍্যাটারী ব‍্যাক‌আপ

মাত্র 13,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ হলো Realme Pad, অসাধারণ পারফরম্যান্সের সাথে পাওয়া যাবে শক্তিশালী ব‍্যাটারী ব‍্যাক‌আপ

Realme শেষমেশ ভারতে নিজের প্রথম ট‍্যাবলেট Realme Pad কে লঞ্চ করে দিয়েছে। রিয়েলমি এই ট‍্যাবলেটকে ভারতে Realme 8i আর Realme 8s স্মার্টফোনে‌র সাথে পেশ করেছে। রিয়েলমি বিগত কিছু সময় ধরে এই ট‍্যাবলেটকে কিজ করছিল। Realme Pad কোম্পানি মিডিয়াটেকের Helio G80 প্রসেসরের সাথে পেশ করেছে। রিয়েলমির এই ট‍্যাবলেটে মেটালিক বডির সাথে 10.4 ইঞ্চির অসাধারণ WUXGA+ ডিসপ্লে দেওয়া আছে, যার রেজল্যুশন 2000 × 1200 পিক্সেল। এর সাথেই রিয়েলমির এই ট‍্যাবলেটে 7100mAh এর শক্তিশালী ব‍্যাটারী দেওয়া আছে। এখানে আমরা আপনাকে রিয়েলমির লেটেস্ট ট‍্যাবলেট Realme Pad এর ফিচার, স্পেসিফিকেশন্স আর দাম সম্পর্কে জানাবো।

Realme Pad : ডিজাইন আর ডিসপ্লে

রিয়েলমি নিজের ট‍্যাবলেট Realme Pad কে স্লিম ডিজাইনের সাথে পেশ করেছে। রিয়েলমির ট‍্যাবলেটকে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম বডির সাথে পেশ করা হয়েছে। রিয়েলমির ট‍্যাবকে এজ কাটিং ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। এই ট‍্যাবলেটের রেয়ার প‍্যানেলে সিঙ্গেল ক‍্যামেরা দেওয়া আছে। রিয়েলমি প‍্যাডের মোটাই শুধুমাত্র 6.4mm আর ওজন 440 গ্রাম। এই ট‍্যাবলেটে স্লিম বেজলের সাথে 10.4 ইঞ্চির WUXGA+ ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লে‌র রেজল্যুশন 2000×1200 পিক্সেল আর বডি টু স্ক্রিন রেশিও 82.5 শতাংশ।

Realme Pad : স্পেসিফিকেশন্স আর ফিচার

Realme Pad কে কোম্পানি মিডিয়াটেকের Helio G80 চিপসেটে‌র সাথে পেশ করেছে। Realme Pad ট‍্যাবলেটে 7100mAh এর ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ট‍্যাবকে 18W কুইক চার্জ আর রিভার্স চার্জিং সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। রিয়েলমির দাবি হলো যে এই ট‍্যাব সিঙ্গেল চার্জে 12 ঘন্টার ভিডিও ভিউইং আর 65 দিনের স্ট‍্যান্ডবাই ব‍্যাক‌আপ দেয়। Realme Pad এর ফ্রন্ট আর রেয়ারে 8MP এর রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Realme Pad এ চারটি স্পীকার দেওয়া আছে যা Dolby Atmos আর অ্যাডেপ্টিভ সারাউন্ড সাপোর্টের সাথে আসে। রিয়েলমির ট‍্যাব Android 11 এ আধারিত স্পেশাল Realme UI এ রান করে যা বিশেষ ভাবে ট‍্যাবলেটের জন্য ডিজাইন করা হয়েছে। এই ট‍্যাবলেট দুটি কালার অপশন ― রিয়েল গ্রে আর রিয়েল গোল্ড কালারে পেশ করা হয়েছে।

Realme Pad : দাম

Realme নিজের লেটেস্ট ট‍্যাবলেটকে তিনটি ভেরিয়েন্টে পেশ করেছে। Realme Pad এর বেস ভেরিয়েন্ট 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের সাথে আসে, যার মধ‍্যে কানেক্টিভিটি‌র জন্য WiFi দেওয়া আছে। এই ওয়াইফাই ভেরিয়েন্টে‌র দাম 13,999 টাকা। এর সাথেই কোম্পানি LTE কানেক্টিভিটি‌র সাথে দুটি ভেরিয়েন্ট পেশ করেছে। এর মধ্যে 3GB RAM আর 32GB স্টোরেজ মডেলের দাম 15,999 টাকা আর 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম 17,999 টাকা। Realme Pad এর প্রথম সেল 16 সেপ্টেম্বর ফ্লিপকার্ট, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট আর অন‍্যান‍্য রিটেইল প্ল‍্যাটফর্মে শুরু হবে। আপাতত রিয়েলমি ওয়াইফাই ভেরিয়েন্টে‌র সেল ডেটের ঘোষণা করেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন