দীর্ঘদিন ধরে খবরের শিরোনামে উঠে থাকার পর বিখ্যাত স্মার্টফোন কোম্পানি রিয়েলমি শীঘ্রই ভারতে Realme Race নামের অসাধারণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। কয়েক দিন আগে আবার Realme Race Pro ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার টেক ওয়েবসাইট MySmartPrice চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Realme Race এর রেন্ডার স্পট করেছে। এই রেন্ডার থেকে ফোনের ডিজাইন জানা গেছে। আজ আমরা ডিভাইসটির লুক সম্পর্কে কথা বলব।
ডিজাইন
সার্টিফিকেশন সাইটে Realme Race এর মডেল নাম্বার RMX2202 বলা হয়েছে। ছবি অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশযুক্ত রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল থাকবে। ফোনের রেয়ার প্যানেলে গ্লাসের মতো গ্লসি ফিনিশ দেখা গেছে, এই প্যানেলটি গ্লাস দিয়েই তৈরি করা হতে পারে। এই ফ্ল্যাগশিপ ফোনের ফ্রন্ট প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে এবং এর ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকে ভলিউম রকার বাটন অবস্থিত। টেনাতে শেয়ার করা ছবিতে ফোনটির গায়ে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই আশা করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
স্পেসিফিকেশন
এই ফ্ল্যাগশিপ ফোনটি 12GB LPDDR5 র্যামের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটে রান করতে পারে। এছাড়া এই ফোনে 125 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। মনে করা হচ্ছে Realme Race এ 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই মুহুর্তে এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।
Realme Race Pro এর স্পেসিফিকেশন
আগেই বলেছি কয়েক দিন আগেই এই সিরিজের আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme Race Pro সম্পর্কেও খবর পাওয়া গেছে। এই ফোনে 1440 × 3200 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 160 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটের সঙ্গে 12 জিবি র্যাম দেওয়া হবে বলে জানা গেছে। ফোনটির 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
