কিছু দিন আগেই রিয়েলমি তাদের ঘরোয়া মার্কেট চীনে শক্তিশালী Realne GT স্মার্টফোন লঞ্চ করেছিল। এটি একটি 5জি স্মার্টফোন হতে চলেছে এবং এটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। রিয়েলমি জিটি 5জির পর এবার কোম্পানি এই সিরিজেই Realme GT Neo নামের একটি নতুন ফোন আনতে চলেছে যা আগামী 31 মার্চ লঞ্চ করা হবে। Realme GT Neo লঞ্চের আগেই ব্র্যান্ডের এই আপকামিং ফোনটি স্পেসিফিকেশনসহ বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হয়ে গেছে।
রিয়েলমির এই আগামী স্মার্টফোন Realme RMX3031 মডেল নাম্বারের সঙ্গে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে। আজ অর্থাৎ 18 মার্চ এই লিস্টিং করা হয়েছে এবং এখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। গীকবেঞ্চে ফোনটির নাম উল্লেখ করা হয়নি, তবে টেক জগতে সমালোচনা চলছে এটি হয় Realme GT Neo অথবা Realme X9 Pro স্মার্টফোন হতে পারে।
গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Realme RMX3031 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। গীকবেঞ্চেবলা হয়েছে এই ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করবে। ফোনটিতে 6 জিবি র্যাম দেওয়ার কথা লিস্টিঙে বলা হয়েছে। এই আপকামিং ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 975 স্কোর এবং মাল্টি কোরে 3340 স্কোর পেয়েছে।
Realme GT
Realme GT 5G তে পাঞ্চ হোল কাটআউটসহ এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.43 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন 1000 নিটস পীক ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 888 5G SoC এর সঙ্গে Adreno 660 GPU দেওয়া হয়েছে। এছাড়া এতে 12GB LPDDR5 RAM এর সঙ্গে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Realme GT 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 5G তে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ডুয়েল মোড 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, 3.5 এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
