Home খবর খুব‌ই কম দামে লঞ্চ হলো 5,000mAh ব্যাটারি সহ Realme-এর নতুন 5G ফোন, জেনে নিন সমস্ত তথ‍্য

খুব‌ই কম দামে লঞ্চ হলো 5,000mAh ব্যাটারি সহ Realme-এর নতুন 5G ফোন, জেনে নিন সমস্ত তথ‍্য

রিমেলমি কোম্পানি চুপিসারে লঞ্চ করে দিলো Realme V20 5G স্মার্টফোনটিকে। Realme-এর এই স্মার্টফোনটি অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাবে না, শুধুমাত্র অফলাইন বাজারেই উপলব্ধ এই ফোনটি। গত মে মাসে, মডেল নম্বর RMX3610 সহ একটি Realme স্মার্টফোনটিকে কিছু চাইনিজ সার্টিফিকেশন সাইট, যেমন 3C এবং TENAA-তে দেখা গেছে। সেই সময় জল্পনা চলছিল, যে এই স্মার্টফোনটিকে Realme V21 5G নামে লঞ্চ করা যেতে পারে। এখন লঞ্চের সাথে কোম্পানি স্পষ্ট করে দিয়েছে যে এই ফোনটি চীনে Realme V20 5G নামে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই আর্টিকেলে Realme-এর লেটেস্ট স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচারস এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

Realme V20 5G স্পেসিফিকেশন এবং ফিচার

Realme V20 5G স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য টিয়ারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজল্যুশন HD+ এবং 720 x 1600 পিক্সেল সাপোর্ট করে। এই Realme স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে Realme V20 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 13MP, এর সাথে 0.3MP এর সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে।

Realme এই স্মার্টফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এর সাথে, এই ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। Realme-এর লেটেস্ট V20 স্মার্টফোনের সম্পর্কে, এই মুহূর্তে এই তথ্যটি নিশ্চিত জানা যায়নি, যে এই ফোনটি Android 12-এ নাকি Android 11 এ চলবে। এর সাথে, এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যাবে না।

Realme V20 5G স্মার্টফোনটিকে 5,000mAh ব্যাটারির সাথে পেশ করা হয়েছে, এর সাথেই ফোনটি 10W চার্জিং সাপোর্ট করে। Realme-এর এই ফোনে একটি 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। ফোনটি 8.1mm মোটা এবং 184 গ্রাম ভারী।

Realme V20 5G-এর দাম

Realme-এর V-সিরিজ স্মার্টফোনগুলি বর্তমানে শুধুমাত্র চীনে বিক্রয়ের জন্য উপলব্ধ। যদিও গ্লোবাল মার্কেটে এই স্মার্টফোন গুলিকে সি-সিরিজে পেশ করা যেতে পারে। Realme V20 5G স্মার্টফোনটিকে চীনে 999 Yuan (প্রায় 11,500 টাকা) দামে পেশ করা হয়েছে। Realme-এর এই ফোনটিকে স্টার ব্লু এবং ইঙ্ক ক্লাউড ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন