Home খবর Xiaomi কে টক্কর দিতে Realme শীঘ্রই লঞ্চ করতে চলেছে 80W এবং 150W ফাস্ট চার্জিং স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Xiaomi কে টক্কর দিতে Realme শীঘ্রই লঞ্চ করতে চলেছে 80W এবং 150W ফাস্ট চার্জিং স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Realme একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যেই স্মার্টফোনে 80W এবং 150W ফাস্ট চার্জিং সাপোর্ট এর সুবিধা থাকবে বলে মনে করা হচ্ছে। Realme -এর এই স্মার্টফোনটি MediaTek 8000 চিপসেটের সঙ্গে দেওয়া যেতে পারে। Realme-এর চার্জিং প্রযুক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে, কোম্পানি ইতিমধ্যেই 125W UltraDART প্রযুক্তির কথা ঘোষণা করেছে। কোম্পানি 2020 সালের জুলাই মাসে এই চার্জিং প্রযুক্তি চালু করেছিল। 125W UltraDART সম্পর্কে বলা হয়েছিল যে এটি Realme GT 2 Pro এর সাথে দেওয়া যেতে পারে। কিন্তু কোম্পানি এই স্মার্টফোনটি 65W ফাস্ট চার্জার সহ লঞ্চ করেছে।

80W এবং 150W দ্রুত চার্জিং স্মার্টফোন

টিপস্টার Digital Chat Station জানিয়েছে যে আজকাল Realme 80W এবং 150W ফাস্ট চার্জিং স্মার্টফোনে কাজ করছে যা MediaTek 8000 প্রসেসরের সাথে দেওয়া যেতে পারে। এর আগে লিক হওয়া রিপোর্টে বলা হয়েছিল যে Realme GT Neo 3 স্মার্টফোনটি MediaTek 8000 প্রসেসর সহ দেওয়া যেতে পারে। টিপস্টার দাবি করেছেন যে Realme শীঘ্রই OPPO এর আসন্ন স্মার্টফোনে 150W এর সাথে 160W চার্জিং প্রযুক্তি চালু করতে পারে।

Xiaomi, Oppo এবং Redmi মধ্যে হবে লড়াই

যদি লিক হওয়া রিপোর্টগুলি সত্যি হয়, তাহলে বর্তমানে Realme ফাস্ট চার্জিং প্রযুক্তির ক্ষেত্রে অন্যান্য স্মার্টফোন কোম্পানি গুলোকে কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। Realme কোম্পানি Xiaomi 200W, OPPO 160W, এবং Redmi 165W এর ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। Realme ইন্ডিয়ার সিইও মাধব শেঠ নিশ্চিত করেছেন যে কোম্পানি 2022 সালে বেশিরভাগ 5G স্মার্টফোন লঞ্চ করবে। এর সাথে কোম্পানির Next Gen Realme Book ল্যাপটপ 12th Gen Intel Core প্রসেসর সহ পেশ করা হতে পারে।

2021 সালের তৃতীয় ত্রৈমাসিকে Realme 5G স্মার্টফোনের বিক্রি 831% শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন কোম্পানিটি 80W এবং 150W প্রযুক্তির সাথে, অন্যান্য কোম্পানিগুলোকে টক্কর দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে, Xiaomi, Realme এবং অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানিগুলি ফাস্ট চার্জিংয়ের বিষয়ে মার্কেটে নেতৃত্ব দিচ্ছে। Apple এর iPhone বর্তমানে 29W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং Samsung এর স্মার্টফোনগুলি শুধুমাত্র 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন