ভারতে 1 আগস্ট লঞ্চ হবে Redmi 12 5G ফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটির আন্তর্জাতিক লঞ্চ হবে।
  • এই ফোনটির সঙ্গে Redmi 12 4G ও লঞ্চ হবে।
  • Redmi 12 5G ফোনটির দাম প্রায় 13999 টাকার কাছাকাছি থাকবে।

1 আগস্ট Xiaomi Redmi-এর ভারতীয় ফ্যানদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে৷ এই দিনে কোম্পানি ভারতে Redmi 12 4G ফোন, Redmi 12 5G ফোন, Redmi Watch 3 Active এবং Xiaomi Smart Tv X সিরিজ লঞ্চ করবে। যদিও প্রত্যেকটি ডিভাইস শক্তিশালী হবে তবে এই সবের মধ্যে Redmi 12 5G এর জন্য গ্রাহকদের অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনিও যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই পোস্টে আপনাদের Redmi 12 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল আরও পড়ুন: PhonePe-এর মাধ্যমে সরাসরি জমা করা যায় Income Tax, জেনে নিন পদ্ধতি

Redmi 12 5G ভারত লঞ্চ

1 আগস্ট ভারতে Redmi 12 5G ফোন লঞ্চ হবে। এই মোবাইল ফোনটি এখনও বিশ্বের কোনও দেশে লঞ্চ হয়নি, মানে এটি ফোনটির গ্লোবাল লঞ্চ হবে এবং Redmi 12 5G ভারতীয় মার্কেটেও পাওয়া যাবে। এই ফোন লঞ্চ ইভেন্টটি 1 আগস্ট দুপুর 12টায় শুরু হবে, যা কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং YouTube চ্যানেলে লাইভ দেখা যাবে।

Redmi 12 5G ফোনের দাম (লিক)

  • 6GB RAM + 128GB স্টোরেজ = 9,999 টাকা।
  • 8GB RAM + 256GB স্টোরেজ = 13,999 টাকা।

Redmi 12 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনের 6GB RAM ভেরিয়েন্টটি 9,999 টাকা দামে লঞ্চ হবে এবং 8GB RAM ভেরিয়েন্টটি 13,999 টাকা দামে লঞ্চ হবে। তবে এটি লঞ্চ অফারের দাম হতে পারে, যা পরবর্তীতে বাড়ানো হতে পারে। আরও পড়ুন: এলইডি ইন্টারফেস সহ লঞ্চ হবে Tecno Pova 5 Pro, আমাজনে লিস্টেড হল এই ডিভাইস

Redmi 12 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • 6.79″ FHD+ 90Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 4 Gen 2
  • 8GBRAM + 256GB স্টোরেজ
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: Redmi 12 5G ফোনে একটি 6.79-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে। এটি IPS LCD প্যানেলে নির্মিত হবে যা 90Hz রিফ্রেশরেট এবং 550নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর: এই ফোনে প্রসেসিং এর জন্য Qualcomm Snapdragon 4 Gen 2 Octacore প্রসেসর থাকবে যা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং 2.2GHz ক্লক স্পিডে রান করবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 613 GPU পাওয়া যাবে।

মেমরি: Redmi 12 5G ফোনটি ভারতে দুটি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। এর মধ্যে 6GB RAM এবং 8GB RAM সাপোর্ট থাকতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজি সাপোর্ট করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। Redmi 12 5G ফোনটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই Redmi স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেখা যাবে, যার সাথে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here